বরগুনার পাথরঘাটায় ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দিয়ে বার বার হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্মৃতি রানী সমদ্দার নামক এক নারী।শনিবার (১২ এপ্রিল) স্মৃতি রানী সমদ্দার পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন। এসময় তার সঙ্গে স্বামী শিশির রঞ্জন সমদ্দার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্মৃতি রানী সমদ্দার বলেন, “আমার ছেলে প্রান্ত সমদ্দার (Prana Samadder) ফেসবুক আইডি ব্যবহার করে। উক্ত আইডিটি-ই তার প্রকৃত আইডি।কিন্তু গত ১৫/১০/২০২১ তারিখ “pranta somadder”নামক অপর একটি ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট দেয়া হয়। সঙ্গে সঙ্গে উক্ত পোস্টটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।পরবর্তীতে ১৬/১০/২০২১ তারিখ পাথরঘাটা উপজেলার কিরনপুর গ্রামের আ: আউয়াল মোল্লার ছেলে আর:সবুর আমার ছেলে প্রান্ত সমদ্দারকে আসামীর করে একটি মামলা করে। উক্ত মামলার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের ছেলেকে তার বাবা শিশির রঞ্জন সমদ্দার আইনের হাতে তুলে দেন। অথচ আমাদের ছেলে উক্ত অপরাধের সঙ্গে জড়িত-ই ছিল না। আমাদের ছেলে ১৭দিন জেল খাটে। এখনো উক্ত মামলাটি চলোমান আছে। এরপরে ২০২৩ সালের ২৯সেপ্টেম্বর “pranta somadder” নামের সেই ফেক আইডি থেকে আবারো সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। এরপরে ২০২৩ সালের ১৫ডিসেম্বর আবারো “যাযাবরের উপাখ্যান” নামে ফেক আইডি থেকে আবারো সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করা হয়। পরবর্তীতে যেহেতু প্রান্ত সমদ্দার pranta samadder আমাদের ছেলের আইডি থেকে পোস্ট করা হয়নি বরং ‘pranta somadder’ ভুয়া বা ফেক আইডি থেকে পোস্ট হয়েছে।তাই আমার ছেলে সহ পরিবারের জীবনের নিরাপত্তার জন্য পাথরঘাটা থানায় ৩০/০৯/২০২৩ জিডি করি। যার নম্বর ১৪১৭। এরপরে গত ০৪/০৪/২০২৫ শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্তে আমাদের বাড়িতে পাথরঘাটা থানাপুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। এসময় তারা জানায় যে, আমাদের ছেলে প্রান্ত সমদ্দার কর্তৃক নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক ফেসবুকে পোস্ট দেয়া হয়েছে।যারফলে স্থানীয় পর্যায়ে সহিংসতা হতে পারে।সংবাদ সম্মেলনে স্মৃতি রানী সমদ্দার বলেন, এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি অভিযোগ করে বলেন, এলাকার কতিপয় মানুষ শত্রুতার কারণে আমার ছেলের বিরুদ্ধে এহেন অপপ্রচার চালাচ্ছে। ফেক আইডি থেকে উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্টের কারনে আমার পরিবারের সদস্যদের জীবন নিরাপত্তাহিন। সবশেষে গত ০৬/০৪/২০২৫ জীবনের নিরাপত্তার জন্য আবার জিডি করতে বাধ্য হয়েছি। যার নম্বর ২৫৩। আমরা সংখ্যালঘু যে কোন সময় সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে আমাদের জীবননাশ হতে পারে। বিষয়টি সকল গণমাধ্যম কর্মীদের নজরে এনে সকলের মিডিয়ায় তুলে ধরার দাবী জানানো হয় ওই সংবাদ সম্মেলন থেকে ।এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, প্রান্ত সমদ্দার ফেসবুকে বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক উস্কানি মুলক পোস্ট করে এমন অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে প্রান্ত সমদ্দার ও তার পরিবার জড়িত নয় দাবি করে তার পাথরঘাটা থানায় দুটি সাধারণ ডায়রি করেছে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।তিনি আরো জানান, যাতে করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে পরিবেশ অশান্ত করতে না পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ
বিএনপি নেতাকে কুপিয়ে জখম, আ.লীগ নেতার গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি নেতা আব্দুল মুনসুরসহ কয়েকজনকে কুপিয়ে আহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। রবিবার (০৬ এপ্রিল) বিকেলে উপজেলার Read more

স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ
স্বাস্থ্য অধিদপ্তরের স্বাক্ষর সংক্রান্ত নির্দেশনার বিরুদ্ধে গবি শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) কর্তৃক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের জন্য জারিকৃত সাম্প্রতিক নির্দেশনার একটি বিশেষ ধারার তীব্র প্রতিবাদ জানিয়েছে গণ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন Read more

জবি শিক্ষার্থীদের গণঅনশন শুরু
জবি শিক্ষার্থীদের গণঅনশন শুরু

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে Read more

নুরের সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া
নুরের  সার্বিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

কাকরাইলে হামলার ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সার্বিক খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও Read more

গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

বরিশালের গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সাথে উপজেলার কর্মরত সর্বস্থরের সাংবাদিকদের সাথে পরিচিতি ও Read more

তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক
তুরস্ক দিয়ে সীমিত তেল রপ্তানি শুরু করেছে ইরাক

হরমুজ প্রণালির সংকটে তেল রপ্তানি ব্যাহত হওয়ায় বিকল্প পথ হিসেবে তুরস্ক দিয়ে সীমিত পরিসরে তেল রপ্তানি পুনরায় শুরু করেছে ইরাক।আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন