পাকিস্তানে অন্তত নয়জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ শুক্রবার বেলুচিস্তানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের ঝোব ও লোরালাই জেলার সীমান্তবর্তী সুর-ডাকাই এলাকায় দুটি পাঞ্জাবগামী কোচ থামিয়ে এ ঘটনা ঘটায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।ঝোবের সহকারী কমিশনার নবীদ আলম বলেন, উভয় কোচ থেকে অপহৃত নয়জনকে হত্যা করা হয়েছে এবং তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো রাখনি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তা পাঞ্জাবের নিজ নিজ এলাকায় পাঠানো হবে।ঘটনাটি নিশ্চিত করে বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ বলেন, ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে বেলুচিস্তানের একটি সন্ত্রাসী সংগঠন কাকাট, মস্তুং ও সুর-ডাকাইতে তিনটি পৃথক স্থানে হামলা চালিয়েছে।তিনি বলেন, ‘সুর-ডাকাই এলাকা থেকে কিছু যাত্রী অপহরণের খবর পাওয়া গেছে। অপহৃতদের উদ্ধার করতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান শুরু করেছে।’সূত্র জানায়, দুটি পাঞ্জাবগামী যাত্রীবাহী কোচ এন-৭০ মহাসড়কের কাছে দাব নামক স্থানের কাছে সুর-ডাকাই এলাকায় পৌঁছালে সশস্ত্র দুর্বৃত্তরা সড়ক অবরোধ করে এবং কোচ দুটি থামিয়ে দেয়। তারা গাড়িতে উঠে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে এবং বন্দুকের মুখে ১০ জন যাত্রীকে কোচ থেকে নামিয়ে নিয়ে যায়।একজন বেঁচে ফেরা যাত্রী লেভিস বাহিনীকে বলেন, ‘তারা একটি কোচ থেকে সাতজন ও আরেকটি কোচ থেকে তিনজনকে টেনে নামায় এবং কোথাও নিয়ে যায়। আমি জানি না তারা তাদের কী করেছে, তবে আমরা চলে আসার সময় গুলির শব্দ শুনতে পাই।’অপহরণের পর দুর্বৃত্তরা উভয় কোচকে এলাকা ছেড়ে যেতে দেয় বলেও জানান ওই যাত্রী। এদিকে নিরাপত্তা বাহিনী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।সূত্র আরও জানায়, হামলাকারীরা সব যাত্রীর জাতীয় পরিচয়পত্র যাচাই করে এবং বিশেষভাবে পাঞ্জাবের ঠিকানাসংবলিত ব্যক্তিদের টার্গেট করে। অপহরণের সময় যাত্রীদের পালাতে না দেওয়ার জন্য তারা কোচের ওপর গুলিও চালায়।একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ডন পত্রিকাকে বলেন, ‘সশস্ত্র ব্যক্তিদের দ্বারা অপহৃত নয়জন যাত্রীকে হত্যার খবর পাওয়া গেছে।’এদিকে ঘটনার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও Read more

‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’
‘যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি Read more

আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প
আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই আমার: ট্রাম্প

আগ্রাসী বৈদেশিক নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মানার প্রয়োজন তিনি অনুভব করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার Read more

যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সংযুক্ত করতে সমুদ্রের নিচ দিয়ে একটি বিশাল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের এক দূত। টানেলটি বাস্তবায়নে Read more

ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি
ধ্বংসের পথে শরৎচন্দ্রের ‘মহেশ’ গল্পের কাশিপুর জমিদার বাড়ি

অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে ধ্বংসের পথে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের কাশিপুর জমিদার বাড়ি। বাড়িটির স্থাপত্য Read more

স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (২২ মার্চ) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন