ভারত পাকিস্তানের সাথে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল করবে না এবং পাকিস্তানে প্রবাহিত পানিকে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (২১ জুন) টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন।গত মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এই চুক্তি স্থগিত করে। এই চুক্তির অধীনে পাকিস্তানের ৮০% কৃষিজমির পানি সরবরাহ হয়, যা ভারত থেকে উৎপন্ন তিনটি নদীর মাধ্যমে প্রবাহিত হয়।পাকিস্তান এই হামলার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করলেও, গত মাসে দুই পারমাণবিক-সজ্জিত প্রতিবেশীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও এই পানি চুক্তি নিষ্ক্রিয়ই থেকে গেছে।অমিত শাহ স্পষ্ট করে বলেন, ‘না, এই চুক্তি কখনই পুনর্বহাল করা হবে না। আমরা রাজস্থানে একটি খাল নির্মাণ করে পাকিস্তানে যাওয়া পানি সেখানে নিয়ে যাব। পাকিস্তান যে পানি অবৈধভাবে পেয়ে আসছিল, তা বন্ধ করা হবে।’প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সবচেয়ে শক্তিশালী মন্ত্রী অমিত শাহের এই মন্তব্যে পাকিস্তানের আশা কমে গেছে যে নিকট ভবিষ্যতে এই চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।গত মাসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, ভারত পাকিস্তানের কৃষিজমিতে পানি সরবরাহকারী একটি প্রধান নদী থেকে আরও বেশি পানি প্রত্যাহার করার পরিকল্পনা করছে, যা প্রতিশোধমূলক ব্যবস্থার-ই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।মে মাসের শুরুর দিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার নিন্দা জানিয়ে এটিকে ‘স্পষ্ট লঙ্ঘন ও পানি-আগ্রাসনের কাজ’ বলে বর্ণনা করেন এবং সতর্ক করেন যে পাকিস্তান ২৪ এপ্রিলের জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ জবাব দেবে।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী অমিত শাহের এই সাম্প্রতিক মন্তব্য দিল্লির ইচ্ছাকে প্রকাশ করে, যেখানে ইসলামাবাদের আশা ছিল যে নিকট ভবিষ্যতে এই চুক্তি নিয়ে আলোচনা হতে পারে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে তারা আগেই বলেছে, এই চুক্তিতে একপক্ষের একতরফা সরে যাওয়ার কোনো বিধান নেই এবং পাকিস্তানে প্রবাহিত নদীর পানি বন্ধ করাকে ‘যুদ্ধের কাজ’ হিসেবে বিবেচনা করা হবে।পানি নিয়ে এমন উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ইসলামাবাদ আন্তর্জাতিক আইনের অধীনে ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে।তবে, অমিত শাহের এমন বক্তব্যর পর বিষয়টি স্পষ্ট যে পানি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে কোন সুরাহা না হলে যেকোন সময়ে আবার যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র: রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, ডন নিউজ। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালে ভর্তি আরও ২৩২ ইসরায়েলি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাসপাতালে ভর্তি আরও ২৩২ ইসরায়েলি

ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়েছেন ২৩২ জন। এই আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর, ৮ জন Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ১৫১ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযান তীব্র করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রবিবার (১৮ মে) দিনভর অভিযান চালিয়ে উপত্যকাটিতে ১৫১ জন জন ফিলিস্তিনিকে Read more

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

‘অধ্যক্ষ নিয়োগে টানাপোড়েন, হুমকির মুখে শিক্ষার পরিবেশ’
‘অধ্যক্ষ নিয়োগে টানাপোড়েন, হুমকির মুখে শিক্ষার পরিবেশ’

ময়মনসিংহের ১১৭ বছরের পুরনো ঐতিহ্যবাহী আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ পদ ঘিরে দীর্ঘদিন ধরেই চলছে টানাপোড়েন। সাবেক অধ্যক্ষ আমান উল্লাহকে Read more

রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা
রপ্তানি বাধাগ্রস্তের শঙ্কা নেই, প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করায় আমরা প্রতিযোগিতামূলক অবস্থায় থাকব। যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন Read more

৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি
৩২-এ টাঙানো হলো মওলানা ভাসানী, ওসমান হাদির ছবি

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে টাঙানো হয়েছে মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সিরাজুল আলম খান, সিরাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন