দীপাবলির আলোর উৎসব এ বছরও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি গোয়া ও কর্নাটকের করওয়ার উপকূলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত-এ নৌসেনাদের সঙ্গে দীপাবলি পালন করেন। ঢেউয়ের ধাক্কা, আরব সাগরের ঝলকানি এবং বিক্রান্তের বিশাল লৌহময় কাঠামো ঘিরে আলোর উৎসবে প্রধানমন্ত্রী দেশপ্রেম, গর্ব ও সামরিক শক্তির প্রতীকী এক দৃশ্য তৈরি করেন। এই উপলক্ষ্যে নৌবাহিনীর শত শত সদস্যের উদ্দেশে মোদি বলেন, ‘আইএনএস বিক্রান্ত পাকিস্তানের রাতের ঘুম হারাম করে দিয়েছে। বিক্রান্ত নামটাই শত্রুর মনে ভয় ধরিয়ে দেয়। যদি এর নামই পাকিস্তানের সাহস কাঁপিয়ে দেয়, তাহলে ভাবুন, এই জাহাজের শক্তি কতটা!’আরও বলেন, ‘আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি আধুনিক ভারতের উদ্ভাবন, শ্রম এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক। এছাড়াও এটি ভারতের এক বিশাল আত্মনির্ভরতার প্রতীক। এই রণতরী ভারতের প্রতিরক্ষা সক্ষমতা, আমাদের বিজ্ঞানী ও প্রকৌশলীদের মেধা, এবং জাতীয় সংকল্পের মূর্ত প্রতিফলন।’মোদি স্মরণ করান সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুর’, যা শুরু হয়েছিল ৭ মে, কাশ্মীরের পাহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার জবাবে।  বলেন, ‘ভারতীয় নৌবাহিনীর ভয় ধরানো শক্তি, বিমানবাহিনীর অসাধারণ দক্ষতা এবং স্থলবাহিনীর বীরত্ব-এই তিন বাহিনীর সমন্বয়েই পাকিস্তানকে কয়েক দিনের মধ্যেই হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়।’ এনডিটিভি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের জন্য ১৭ মে দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ মে) বেলা Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে Read more

পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২
পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার Read more

‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’
‘বাজারের ৬০ শতাংশ মোবাইল অবৈধ’

দেশের মোবাইল ফোন বাজারের প্রায় ৬০ শতাংশই অবৈধভাবে আমদানি হওয়ায় সরকারের বছরে প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে Read more

তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে আন্দোলনে পাবিপ্রবি স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রশাসনের কাছে তিন দফা দাবি নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা। আজ Read more

টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার
টঙ্গীতে খণ্ডিত সেই লাশের অর্ধগলিত মাথা উদ্ধার

টঙ্গীর চাঞ্চল্যকর খণ্ডিত লাশ উদ্ধারের একদিন পর লাশের মাথাটি উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় টঙ্গীর বনমালা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন