মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট তীব্র জ্বালানি সংকটের মুখে পাকিস্তানের সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাজধানী ইসলামাবাদে বিনামূল্যে গণপরিবহণ সেবা চালুর ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শনিবার (৪ এপ্রিল) থেকে এই বিশেষ সুবিধা কার্যকর হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জনগণের দুর্ভোগ লাঘবে এই জনকল্যাণমূলক উদ্যোগের পুরো ব্যয়ভার বহন করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রকল্পের জন্য প্রায় ৩৫০ মিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছে।মূলত ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পাকিস্তানে বিদ্যুৎ সংকটের কারণে সাধারণ নাগরিকদের যাতায়াত খরচ আকাশচুম্বী হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকার এই বড় ধরনের ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিল। সরকারের এই পদক্ষেপের ফলে রাজধানীর কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াত কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।বিশ্লেষকদের মতে, ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাওয়া পাকিস্তানের জন্য এই বিশাল অঙ্কের ভর্তুকি একটি বড় চ্যালেঞ্জ হলেও সাধারণ মানুষের জনরোষ কমাতে এটি একটি কার্যকর কৌশল হতে পারে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি হটলাইন চালু
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি হটলাইন চালু

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি প্রয়োজনে হটলাইন চালু করা হয়েছে। আজ Read more

হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচারের দাবিতে সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন  ছাত্র-জনতা। রোববার (২৮ ডিসেম্বর) Read more

গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ
গৌরনদীতে দ্বিগুণ খেয়া ভাড়া আদায়, যাত্রীদের চরম দুর্ভোগ

ছোট্ট একটি নদী আছে আমার ছোট্ট গাঁয়ে এই নদীতে যাওয়া আসা খেয়া ঘাটের নায়ে। এই নদীটির আড়িয়াল খার শাখা নদী, Read more

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন পর্তুগালের তারকা ফুটবলার

লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়েগো জোটা এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই Read more

গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা
গাজীপুর মহানগর বিএনপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানাতে গাজীপুর মহানগর বিএনপি’র বর্ষবরণ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই ভাওয়াল বদরে Read more

পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প
পুতিনকে ‘পছন্দ’ করেন মেলানিয়া, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, তবে ইউক্রেনে যুদ্ধ নিয়ে তিনি পুতিনের ওপর হতাশ বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন