পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর এবং দুই দফা তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শামশাদ আখতার মারা গেছেন। ৭১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। মৃত্যুর আগে শামশাদ আখতার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মাধ্যমে তিনি পাকিস্তানের মুদ্রানীতি, রাজস্ব ব্যবস্থাপনা ও পুঁজিবাজার—তিন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিরল ব্যক্তিত্বে পরিণত হন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর ছিলেন তিনি। পরে ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি।পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব শামশাদ আখতারকে দেশটির অর্থনীতির ইতিহাসে একজন নীতিবান ও মর্যাদাসম্পন্ন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে তার সততা, পেশাদারত্ব ও দীর্ঘ জনসেবার প্রশংসা করেছেন।এক বিবৃতিতে আওরঙ্গজেব বলেন, তিনি দেশের সর্বোচ্চ পর্যায়ের অর্থনৈতিক প্রতিষ্ঠানের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। শামশাদ আখতারের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির এই অর্থমন্ত্রী।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটির প্রথম এই নারী গভর্নর।আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ অর্থনৈতিক নীতিনির্ধারকদের একজন হিসেবে পরিচিত শামশাদ আখতার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন ইএসক্যাপ) নির্বাহী সচিবসহ একাধিক জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকেও কাজ করেন।হায়দরাবাদে জন্ম নেওয়া শামশাদ আখতার করাচি ও ইসলামাবাদে পড়াশোনা করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাসেক্স এবং যুক্তরাজ্যের পেইসলি কলেজ অব টেকনোলজি থেকে ডিগ্রি অর্জন করেন।সূত্র: এএফপিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
লোহাগাড়ায় সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে আমিরাবাদের বার আউলিয়া ডিগ্রি কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার Read more

আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার
আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার

দারিদ্র্য বিমোচন ও গৃহহীনদের পুনর্বাসনের অন্যতম প্রতিশ্রুতি ছিল আশ্রয়ণ প্রকল্প। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাস্তবচিত্র বলছে, এ প্রকল্প এখন গৃহহীনদের Read more

মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি
মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রে হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির Read more

ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল
ফুলবাড়ীতে আবারও বঁড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও বড়শিতে ধরা পড়ল ৯ কেজির চিতল মাছ। রবিবার (০১ জুন) বিকাল সাড়ে ৫ টার দিকে Read more

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০
সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০

ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ হাদরামাউত প্রদেশে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও Read more

সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি
সার্বিক রপ্তানির চেয়ে অধিক হারে কমেছে পোশাক রপ্তানি

সদ্য সমাপ্ত মার্চ মাসে গত বছরের একই মাসের তুলনায় বাংলাদেশে সার্বিক রপ্তানি আয় কমেছে ১৮ দশমিক শূন্য ৭ শতাংশ। আলোচিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন