আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্রের ক্রিকেট শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত তারকা পেসার আলি খানসহ চার ক্রিকেটারের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে ভারত। এতে করে যুক্তরাষ্ট্রের পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।পাকিস্তানে জন্ম নেওয়া আলি খান, শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিনের ভিসা আবেদন নাকচ হয়েছে বলে জানা গেছে। ভিসা জটিলতার কারণে শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও কয়েকটি সহযোগী দেশও সমস্যা ভোগ করছে। পাকিস্তানি পাসপোর্টধারী বা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারত সফরের অনুমতি পেতে সমস্যা হওয়ায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইতালি ও কানাডাও এখনো চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারেনি। সংশ্লিষ্ট দলগুলোর কর্মকর্তারা আইসিসির সঙ্গে যোগাযোগ করেছেন, তবে এখনও স্থায়ী কোনো সমাধান মেলেনি।বিশ্ব ক্রিকেটে ভিসা সংক্রান্ত জটিলতা নতুন নয়। তবে আসন্ন বিশ্বকাপের মতো বড় আসরে এমন পরিস্থিতি আইসিসি ও আয়োজকদের ওপর চাপ বাড়াচ্ছে। বিশেষ করে শেষ মুহূর্তের এই অনিশ্চয়তা সুপার ১২ ও সুপার ৮ পর্বে দলের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে পড়েছে যুক্তরাষ্ট্র। একই গ্রুপে তাদের সঙ্গী ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে যুক্তরাষ্ট্র। এরপর ১০ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান, ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নেদারল্যান্ডস এবং ১৫ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ
মালয়েশিয়ায় আরও একটি কনস্যুলেট খুলতে যাচ্ছে বাংলাদেশ

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে Read more

সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
সুষ্ঠু নির্বাচনে আনসার সদস্যদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের Read more

ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে
ভারতে বন্ধুদের সহায়তায় স্বামীকে কুপিয়ে ভিডিও কলে দেখাল প্রেমিককে

১৭ বছর বয়সী এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু মন ছিল অন্য জায়গায়। আর তাই ভালোবাসার বদলে নিলো ভয়ংকর Read more

ভারত লাগাম না টানলে শুল্ক কমবে না, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
ভারত লাগাম না টানলে শুল্ক কমবে না, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের

রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনায় লাগাম টানতে না পারলে ভারতের ওপর আরোপিত মার্কিন শুল্ক কমানো হবে না বলে সতর্ক Read more

তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তারাগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩নং ইকরচালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান লিংকন (৪৮) কে গ্রেপ্তার করেছে। সোমবার Read more

বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত
বান্দরবানে ২১ কিলোমিটার হিল ম্যারাথন অনুষ্ঠিত

বান্দরবানে প্রথমবারে মতো অনুষ্ঠিত হলো ২১ কিলোমিটার দীর্ঘ হিল ম্যারাথন। বান্দরবান স্পোর্টস ডেভেলপমেন্ট ফোরাম ও বান্দরবান হিল রার্নাস এর যৌথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন