পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবরণের দুই বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নেমে আসে।মঙ্গলবার (৫ আগস্ট) দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ডজনখানেক কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যার বেশিরভাগই সোমবার রাতে এবং মঙ্গলবার ভোরে পাঞ্জাবের রাজধানী লাহোরে আটক হয়।পিটিআই মুখপাত্র জুলফিকার বুখারী জানিয়েছেন, শুধু লাহোর থেকেই কমপক্ষে ২০০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তবে তাতেও বিক্ষোভ থেমে থাকবেনা বলে জানান তিনি।২০১৮ সালে নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন ক্রিকেট তারকা ইমরান খান, কিন্তু ২০২২ সালে পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কের অবনতি এবং পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।২০২৩ সালের মে মাসে দুর্নীতিসহ একাধিক অভিযোগে গ্রেফতার হন তিনি, যার ফলে দেশজুড়ে ব্যাপক সামরিকবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে এবং পিটিআই-এর বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন শুরু হয়।সোমবার ইমরান খানের দলের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি বার্তায়, সমর্থকদের উদ্দেশে আহ্বান জানানো হয়, দেশে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যান।মঙ্গলবার দলের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পিটিআই-এর প্রার্থী রেহানা দারকে পুলিশের পোশাকধারীরা জোরপূর্বক একটি ভ্যানে তুলছে। দলটি ভিডিওটির ক্যাপশনে লিখেছে, রেহানা দারের মতো একজন প্রবীণকে যেভাবে পাঞ্জাব পুলিশ টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।লাহোরে অন্তত আরও দুজনকে আটক করার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পিটিআই-এর মুলতান শাখা অভিযোগ করেছে, লাহোরে তাদের সমাবেশে পুলিশ হামলা চালিয়েছে, যা পাকিস্তানি দৈনিক ডন-এও উল্লেখ করা হয়।পিটিআই চেয়ারম্যান গোহর আলী খান বলেন, দলের প্রতিষ্ঠাতার নির্দেশে আজ সারাদেশে বিক্ষোভ চলছে এবং তা ইমরান খানের মুক্তি না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও, পিটিআই-এর কর্মীরা সারাদেশে মিছিল ও সমাবেশে অংশ নেয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।সূত্র: আল-জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
চুয়াডাঙ্গায় ঈদের দিনে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

পবিত্র ঈদের আনন্দঘন দিনে ঘুরতে বের হয়ে মোটরসাইকেলর নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ আলী (১৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় Read more

সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, আহত ৯১

এইচএসসি পরীক্ষার সময়সূচি রাত ৩টায় পরিবর্তনের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর
পেশাগত দক্ষতা ও জনস্বাস্থ্য উন্নয়নে PSDRI–BUHS এর সমঝোতা চুক্তি স্বাক্ষর

জনস্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে যৌথ কার্যক্রম চালাতে রুরাল এমপাওয়ার প্রফেশনাল স্কিলস ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (PSDRI) এবং বাংলাদেশ Read more

খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক
খোলাবাজারে ডলার ১২৭ টাকা, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক

বাজারভিত্তিক বিনিময়হার চালুর পর দেশের খোলাবাজারে (ওপেন মার্কেট) ডলারের দর বাড়তে শুরু করেছে। বর্তমানে মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রতি ডলার বিক্রি Read more

নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার Read more

কিশোরগঞ্জে রাস্তা নয়, যেন গর্তের সারি
কিশোরগঞ্জে রাস্তা নয়, যেন গর্তের সারি

রাস্তার মাঝখানে বড় বড় গর্ত। হেলেদুলে চলছে যানবাহন, যেন ঢেউয়ের তালে দুলছে সবকিছু। এমন পরিস্থিতিতে কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে সতাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন