ঠাকুরগাঁওয়ে বিচারের দাবি নিয়ে কাপড় দোকানের সামনে ললিত বনিক (৪০) নামে এক স্বর্ণের কারিগড়ের মরদেহ রেখে অবস্থান নিয়েছে পরিবার। ৩ হাজার টাকার জন্য এক কাপড় দোকানদার মারধর করেছে, অভিযোগ স্বজনদের।বৃহস্পতিবার(২৪ জুলাই) বিকাল ৫টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের রেখা ক্লথ স্টোরের সামনে মরদেহ নিয়ে অবস্থান নিতে দেখা যায়।স্বর্ণের কারিগড় ললিত বনিক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বনিকপাড়া গ্রামের মংলু বনিকের ছেলে।কারিগড়ের ছেলে শুভ বনিক জানান, নেকমরদ বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুর রহমানের নিকট বাকিতে কাপড় কিনেছিল তার বাবা। ৩ হাজার টাকা বকেয়া ছিল। বৃহস্পতিবার দুপুরে বকেয়া টাকার জন্য বাবাকে টেনে হিচড়ে দোকানে নিয়ে মারধর করে। এরপরে বাবা অপমান সইতে না পেরে গ্যাস ট্যাবলেট খায়।শুভ বনিক আরও জানান, প্রথমে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। এরপরে মরদেহ নিয়ে দোকানের সামনে অবস্থান নিয়েছি।সুজন বনিকের দোকানে কর্মচারী ছিলেন ললিত বনিক। তিনি জানান, ছেলে ও পুরো বাজারের লোকজনের সামনে মারধর ও অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যখন আমাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে, তখন বুঝতে পারি সে গ্যাস ট্যাবলেট খেয়েছে।এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন ললিতের স্বজনরা ও বাজারের লোকজন। মাত্র ৩ হাজার টাকার জন্য এভাবে অপমান ও মারধর ঠিক হয়নি, বলছেন বাজারের লোকজন।এ ঘটনার পর দোকান বন্ধ করে পালিয়েছে কাপড় দোকান মালিক আব্দুর রহমান। তার বাড়িতে গেলে পাওয়া যায়নি।তবে কাপড় দোকানদার আব্দুর রহমানের স্ত্রী সেলিনা আক্তার জানান, ‘টাকা পাইলেতো চাইবেই। ওদের স্বভাব হয়ে গেছে। মামলা করবে করুক, কোন চিন্তা করি না।’ তার স্বামী কাজে বাহিরে আছে বলে জানান তিনি।রানীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। স্বজনরা অভিযোগ দিলে মামলা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে
যে কারণে শোকজ করা হয় ডিসি সারওয়ার আলমকে

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে শোকজ (কারণ দর্শানো নোটিশ) করেছেন আদালত। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব Read more

কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!
কসবায় আওয়ামী লীগের সদস্য হয়েও জামায়াতের ওয়ার্ড আমির!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর Read more

ঈদের পর হজম ঠিক রাখতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ
ঈদের পর হজম ঠিক রাখতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

ঈদুল আজহা মানেই নানা রকম সুস্বাদু মাংসের পদ, বিরিয়ানি, মিষ্টান্ন আর ঠান্ডা পানীয়ে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ। তবে অতিরিক্ত ও Read more

জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫
জয়পুরহাটে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

জয়পুরহাট সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন Read more

চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল
চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে। গত মৌসুম থেকেই ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে Read more

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন