চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ তৈলারদ্বীপ গ্রামের প্রধান সংযোগ সড়ক- কাজী আব্দুল করিম মুন্সির সড়ক, দীর্ঘ পাঁচ বছর ধরে অবহেলিত। প্রায় এক কিলোমিটার দীর্ঘ কাঁচা মাটির এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করেন তিন হাজারেরও বেশি স্থানীয় বাসিন্দা।বর্ষা মৌসুম এলেই সড়কটি কাদা-পানিতে ঢেকে যায়। তখন হাঁটা তো দূরের কথা, প্রয়োজনীয় যানবাহনও চলতে পারে না। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়, আর রোগী পরিবহনের সময় মাঝপথেই আটকে যায় সিএনজি বা রিকশা। সবচেয়ে বেশি বিপাকে পড়েন অসুস্থ, বয়স্ক ও নারী যাত্রীরা।স্থানীয় বাসিন্দা মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন গ্রামের শত শত মানুষ জরুরি প্রয়োজনে যাতায়াত করে। কিন্তু বর্ষার সময় কাদার কারণে চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। শিশু ও বৃদ্ধদের চলা তো প্রায় অসম্ভব। বারবার বললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।’স্থানীয় আরেক বাসিন্দা আবু বক্কর বলেন, ‘চারিদিকে কত উন্নয়ন হচ্ছে, কিন্তু এ সড়কের কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা এ সড়কটি পুনঃনির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’স্থানীয় ইউপি সদস্য মো. নাছির উদ্দিন বলেন, ‘সড়কটি মূলত বেরিবাঁধ সড়ক। এটির প্রথমাংশে ও শেষাংশের কাজ অনেক আগেই শেষ হয়েছে। মাঝখানের কিছু অংশ কাঁচা অবস্থায় রয়েছে। এই সড়কের মাঝখানের অংশের বিষয়ে গত এক মাস আগে ইউএনও মহোদয়ের কাছে আবেদন করেছি।’আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, ‘আনোয়ারা উপজেলায় এমন অনেক সড়ক রয়েছে। যে পরিমাণ বরাদ্দ পাওয়া যায়, তা দিয়ে একসাথে সব সড়কের কাজ করা সম্ভব নয়। তবে আমরা প্রাপ্ত বরাদ্দ অনুযায়ী কাজ করে যাচ্ছি।’ দ্রুত সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে দ্রুত সড়কটি সংস্কার করে তাদের যাতায়াতের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আবারও আলোচনায় দেবীগঞ্জ, অন্ধকারে ছড়ানো আওয়ামী লীগের লিফলেট ঘিরে উদ্বেগ
আবারও আলোচনায় দেবীগঞ্জ, অন্ধকারে ছড়ানো আওয়ামী লীগের লিফলেট ঘিরে উদ্বেগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে একাধিক স্থানে আওয়ামী লীগের লিফলেট ফেলে গেছে। কে বা কারা এইসব লিফলেট ফেলে গেছে সে বিষয়ে Read more

ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা
ছেলেকে ব্রীজ থেকে ফেলে দিয়ে হত্যা করলেন মা

মাদারীপুরের শিবচরে প্রতিবন্ধী ছেলেকে ব্রীজ থেকে ফেলে নদীতে ভাসিয়ে হত্যা করলেন এক মা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা Read more

ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি
ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে চারতলা একটি আবাসিক ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার কিছু পরেই Read more

লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন পৌঁছেছেন। এ সময়ে এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান।শুক্রবার Read more

আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার
আমি এখন মুক্ত, স্বাধীন: এটিএম আজহার

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ১৪ বছর কারাভোগের পর আজ সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি Read more

আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট
আজও বাতিল হলো মধ্যপ্রাচ্যের ১৮ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন