পাঁচ ঘন্টা পর চালু হলো ময়মনসিংহ মোহনগঞ্জ রেল যোগাযোগ। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ইঞ্জিনের পেছনে খাবারের বগির সংযোগ স্প্রিং ভেঙে যাওয়ায় বাকি বগি রেখেই চলে যায় লোকোমোটিভ। এর ফলে বন্ধ হয়ে যায় মোহনগঞ্জ ময়মনসিংহ রেল চলাচল। ৫ ঘন্টা পর ময়মনসিংহ থেকে আসা একটি লোকোমোটি আটকে থাকা বগি গুলো শরীয়ে নিয়ে যায় নেত্রকোনা রেলস্টেশনে। যার ফলে পুনরায় চালু হয় রেল যোগাযোগ। ট্টেনের যাত্রীরা জানায়, শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার পর নেত্রকোনা-ময়মনসিংহ রেললাইনের চল্লিশার মগড়া নদীর ব্রিজের উপর লোকোমোটিভের পেছনের খাবার বগির সাথে বাকি বগির সংযোগ বিচ্ছিন্নের ঘটনা ঘটে। ফলে লোকোমোটিভ এবং খাবারের বগি নেত্রকোনা স্টেশনে চলে গেলেও ট্রেনের যাত্রীবাহী মোট ১১ টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে রেললাইনের উপরেই। পরবর্তীতে রাত ১১ টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে আসা লোকোমেটিকের সহযোগিতায় রেললাইন থেকে বগিগুলো সরিয়ে নেত্রকোনা স্টেশনে আনা হয় এবং রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়। স্থানীয়রা জানায়, নেত্রকোনা শহরের যাত্রীরা নেমে বিভিন্ন ভাবে চলে আসতে পারলেও বারহাট্টা ও মোহনগঞ্জগামী যাত্রীদের বসেই থাকতে হয়। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এবং নেত্রকোনায় চলে আসা ট্রেনের লোকোমোটিভ গিয়ে ট্রেন নিয়ে নেত্রকোনা স্টেশনে পৌঁছে রাত পৌনে বারোটায়। এদিকে এই সময়ে নেত্রকোনা ছেড়ে ঢাকার উদ্যেশ্য রওয়ানা দেয়ার কথা থাকলেও সিডিউল বিপর্যয় ঘটে। এতে ঢাকা থেকে আসা যাত্রীদের পাশাপাশি ঢাকাগামী যাত্রীরাও বিপদে পড়েন।নেত্রকোনার সাতপাই রেলস্টেশন বুকিং সহকারী নজরুল ইসলাম জানান, আকস্মিক দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল ৎসিডিউল পাঁচ ঘন্টার বিপর্যয় ঘটেছে। তবে আশা করা যাচ্ছে আগামীকাল সিডিউল ঠিক হয়ে যাবে। পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার
চন্দনাইশে যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল রাঙামাটি জেলার লংগদু Read more

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

হঠাৎ বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা Read more

দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান
দেশ যেন চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে না ওঠে: তারেক রহমান

বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্যে হয়ে উঠতে না পারে, বিএনপি সেই প্রত্যাশা করছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে
বিভক্তির আক্রোশ নয়, দেশপ্রেমের ঐক্য চাই: সিইউজে

রাজনৈতিক বিভক্তিকে ঘিরে আক্রোশ নয়; আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশপ্রেমী শক্তিকে জাতীয় ঐক্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক Read more

নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি
নির্বাচন কমিশনের সামনে আপিল আবেদনকারীর হামলা, ব্যবস্থার দাবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সামনে এক আপিল আবেদনকারীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছেসোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন