চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে দেশজুড়ে ক্ষোভ-বিক্ষোভের মধ্যেই রাজধানীর পল্লবীতে একই কারণে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়।৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন। হামলাকারীরা এসময় চারটি গুলি করেছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে, দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ বলছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। যারা হামলা ও গুলি করেছে তাদের কাউকে এখনো শনাক্ত করা হয়নি। শনাক্তে কাজ চলছে।এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খান। তার ছেলে আমিমুল এহসান শনিবার (১২ জুলাই) বলেন, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল (শুক্রবার) ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এসময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গুলিতে আহত শরিফুল ইসলাম হাসপাতালে আছেন। তিনি থানায় এসে মামলা করবেন। জড়িতদের শনাক্ত করতে সময় লাগছে। আশা করছি খুব দ্রুতই শনাক্তের পর গ্রেপ্তার করা হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান।জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এসব ঘটনার পর শুক্রবার প্রতিষ্ঠানটিতে আবার হামলা হয়। এর আগে, গত বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা করে একদল ব্যক্তি।পরিবার বলছে, মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার সোহাগকে এভাবে হত্যা করা হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়
পাকিস্তানের ক্ষমা চাওয়ার এখনই উপযুক্ত সময়

ঢাকায় আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক পর্যায়ে সরকারি পর্যায়ের ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) পরবর্তী অগ্রগতির Read more

সুপারফুড চিয়া সিড ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ
সুপারফুড চিয়া সিড ৫ খাবারের সঙ্গে খেলেই বিপদ

বর্তমান সময়ে অনেকেই স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে। স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের Read more

বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিএনপির আরও ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ৫ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র Read more

মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার
মহাসড়ক থেকে সরানো হলো গদখালী ফুলের বাজার

যশোরের ঐতিহ্যবাহী গদখালী ফুলের বাজার অবশেষে মহাসড়ক থেকে স্থানান্তর করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফুল ব্যবসায়ীরা Read more

মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে
মুরাদনগরে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার মূলহোতা শাহপরান ৫ দিনের রিমান্ডে

কুমিল্লা জেলার মুরাদনগরে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় আলোচিত মূলহোতা শাহপরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০৯ জুলাই) কুমিল্লার Read more

গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে
গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হলো সচিবালয়ে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে গণভোটের প্রচারণায় ব্যানার টানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এসব ব্যানার সচিবালয়ের বিভিন্ন ভবনে ঝুলছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন