বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণে পাঁচটি প্রধান উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ক্ষমতায় এলে পরিবেশ রক্ষায় দলটির পরিকল্পনার কথা তুলে ধরেন।তারেক রহমান বলেন, ‘জলবায়ু সংকট ও শিল্পদূষণ দিন দিন যে হারে বাড়ছে, তাতে করে এখন একটি কার্যকর ও ভবিষ্যতমুখী জাতীয় কৌশলের প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।’তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্ব দেবে।বিবৃতিতে তারেক রহমান বিএনপির পক্ষ থেকে যে পাঁচটি উদ্যোগের কথা বলেন, সেগুলো হলো:জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান: পুনর্বনায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই কৃষিকে গুরুত্ব দিয়ে একটি সমন্বিত সবুজ পরিকল্পনা প্রণয়ন।পরিবেশবান্ধব পণ্য ব্যবহার: শিল্প ও গৃহস্থালি ক্ষেত্রে ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধ করে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ দেওয়া।নদী ও খাল পুনরুদ্ধার: জলাবদ্ধতা রোধ ও জলজ প্রতিবেশ রক্ষায় নদী-খাল খনন ও সংস্কার প্রকল্প বাস্তবায়ন।জলবায়ু সহনশীল অবকাঠামো: বিশেষ করে দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকায় পরিবেশবান্ধব কৃষি ও অবকাঠামো নির্মাণে সহায়তা।পরিবেশ শিক্ষার প্রসার: পরিবেশ সচেতন নাগরিক গড়ে তুলতে স্কুল পাঠ্যক্রমে পরিবেশ বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা।তিনি আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ কোনো বিলাসিতা নয়, এটি আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’বিএনপিকে পরিবেশবান্ধব রাজনৈতিক দল দাবি করে তারেক রহমান বলেন, দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৭ সালে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেছিলেন, যা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরে রূপ নেয়। খালেদা জিয়ার সময় ১৯৯৫ সালে প্রণীত হয় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন’ এবং গড়ে তোলা হয় দেশের প্রথম পরিবেশ আদালত।তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি অতীতেও পরিবেশ সুরক্ষায় নানা উদ্যোগ নিয়েছে—বৃক্ষরোপণ, খাল খনন, পলিথিনের ব্যবহার নিরুৎসাহিতকরণ ইত্যাদি। এখন সময় এসেছে একটি টেকসই বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারি বর্ষণে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার
ভারি বর্ষণে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার

টানা ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও মানবিক সংকট। গত কয়েক দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে উপজেলার Read more

একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা
একবার ফুল ফুটলে বসন্ত আসে না: ধর্ম উপদেষ্টা

অন্তবর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'একটি ফুল দিয়ে বাগান হয় না, একবার ফুল ফুটলে Read more

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রোববার (৪ মে) রাতে জাতীয় বার্ন Read more

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার Read more

বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর
বিয়ের প্রলোভন দিয়ে পরকীয়া প্রেমিকাকে বাড়িতে নিয়ে মারধর

রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকা জুলেখা খাতুন রুলি (৩০) কে বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য সাঈদ ইকবাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন