৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে নেত্রকোনায় ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই স্লোগানে পরিবেশ দিবস পালন করা হয়।সোমবার (২ জুন) সকাল ১১ থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনা পৌর শহরের পূর্ব কাটলী বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র অফিসে দিবসটিকে কেন্দ্র করে র‌্যালী, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ জব্বার হোসাইন। বাংলাদেশ নারী প্রগতি সংঘের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় এবং কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জন উদ্যোগের ফেলো ও প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিক্ষক শিউলি চক্রবর্তী, নারী দল নেত্রী আয়শা আক্তার, ইয়ূথ গ্রুপ প্রতিনিধি আল মামুন, সাব্বির হোসাইন, দিনা আক্তার, জিন্নাত, মৃত্তিকা ও শিক্ষার্থী অর্পিতা সরকারসহ আরো অনেকেই।আলোচনা সভায় বক্তারা বলেন, ‘প্লাস্টিকের মাত্রারিক্ত ব্যবহার পরিবেশের বিপর্যয় ডেকে আনছে। প্লাস্টিক বা পলিথিনের যত্রতত্র ব্যবহার কমিয়ে এনে পরিবেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।’ প্রধান আলোচক পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জব্বার হোসাইন বলেন, ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে পুরোপুরি বর্জন করতে হবে। একটি প্লাস্টিক নষ্ট হতে প্রায় চারশ বছর পর্যন্ত সময় লাগে। মাটির নিচে দিনের পর দিন প্লাস্টিক বা পলিথিন রেখে আমরা পরিবেশের মারাত্মক ক্ষতি করছি। কৃষি চাষাবাদে তার প্রভাব ভয়াবহভাবে প্রতিফলিত হচ্ছে।’ জন উদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল বলেন, ‘জলবায়ু পরিবর্তন রোধ করতে বেশি করে গাছ লাগানোসহ গাছ কাটা বন্ধ করতে হবে, ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট পাত্রে বা গর্তে রাখা এবং নেত্রকোণা শহরের প্রাণ মগড়া নদীকে দূষণমুক্ত করে সকলের জন্য ব্যবহার উপযোগী করতে হবে।’আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৮ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ঘোড়ায় চড়ে হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৪ ইউরোপিয়ান
ঘোড়ায় চড়ে হজ করতে সৌদি আরবে পৌঁছেছেন ৪ ইউরোপিয়ান

চার ইউরোপীয় সাহসী মুসলমান, প্রাচীন ঐতিহ্যের পথে অনুসরণ করে ঘোড়ায়চড়ে হজ করতে সৌদিআরব এসে পৌঁছেছেন ।বিভিন্ন দেশের সীমান্ত পাড়ি দিয়ে  Read more

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ
মাদারীপুরে জমি নিয়ে বিরোধে রান্নাঘরে আগুন দিল প্রতিপক্ষ, থানায় অভিযোগ

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে রান্নাঘরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজৈর উপজেলার Read more

নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বানিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি, একক আধিপত্য বিস্তারসহ নানান অভিযোগ তোলে নওগাঁয় জেলা Read more

আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের
আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ, ব্যবস্থা নেওয়ার হুমকি পাকিস্তানের

আফগানিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। এরপরই দেশটি হুমকি দিয়েছে, নিজ নাগরিকদের রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।কাতারের রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন