বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকায় বিভিন্ন স্থানে হাট-বাজারসহ জনস্বার্থে সরকারের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার প্লাস্টিকের ডাস্টবিন। যার উদ্দেশ্য ছিলো পরিচ্ছন্ন শহর গড়ার মাধ্যমে নাগরিকদের একটি স্বাস্থ্যকর পরিবেশ উপহার দেওয়া। কিন্তু বাস্তব চিত্র তার উল্টো। পৌর এলাকার ১নং ওয়ার্ডের দখিনাঞ্চলের ব্যবসায়ী কেন্দ্র ঐতিহ্যবাহী টরকী বন্দর। এ বন্দরে বেশ কয়েকটি স্থানে বসানো হয়েছে ডাস্টবিন। ডাস্টবিনের গায়ে বড় করে লেখা ‘আমাকে ব্যবহার করুন’। সেই ডাস্টবিন আজ নিজেই পড়ে আছে ময়লা আবর্জনার স্তুপের মধ্যে। এমন চিত্র দেখা গেছে টরকী বন্দরের কীটনাশক সার ব্যবসায়ী মের্সাস খান স্টোরের পিছনে। দু’টি প্লাস্টিকের ময়লা ফেলার ডাস্টবিন একসাথে একটি মধ্যে একটি এবং তার পাশেই আরও একটি ডাস্টবিন উল্টো করে ময়লার ভাগাড়ের মধ্যে ফেলে রাখা হয়েছে। চারপাশে ময়লার দুর্গন্ধ, নোংরা পানি। ডাস্টবিনের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে যেখানে পৌঁছানোই মানুষের কষ্টকর, ব্যবহারের অনুপযোগী। ফলে সাধারণ মানুষ ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা না পেয়ে টরকী বন্দরের যেখানে-সেখানে ফেলছে ময়লা। এতে করে পরিবেশ দূষণ বাড়ছে, বাড়ছে ডেঙ্গু ও অন্যান্য রোগের ঝুঁকি।এ বিষয়ে টরকী বন্দরের কীটনাশক সার ব্যবসায়ী মো. লিটন খান অভিযোগ করে বলেন, ‘ময়লার ডাস্টবিনে ময়লা না ফেলে আমার দোকানের পিছনে ময়লা ফেলে যায়। এছাড়া রাতের আধারে একটি ময়লা ফেলার ডাস্টবিন ময়লার মধ্যে উল্টো করে ফেলে রেখেছে। এছাড়া রাতের আধারে কোন এক স্থান থেকে ময়লার ডাস্টবিন এনে উল্টো করে ফেলে রেখে গেছে।’পরিবেশ নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মী ও সোস্যাল ওয়ার্কার সোয়েব সিকদার বলেন, ‘আমাদের এলাকায় প্রায় ৬৭ টি পরিবারের বাস এখানে। আমরা চাই এখানে কেউ ময়লা না ফেলুক। ময়লা ফেলার নির্ধারিত স্থান নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই রাস্তাটির আমরা সংস্কার চাই। আশা করি উপজেলা প্রশাসন এটি সুরাহা করবেন।’তিনি আরও বলেন, ‘পৌরসভা কর্তৃক যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে, তার সঠিক ব্যবহার করছে না কেউই। মানছে না আইন, যে যার মতো করে ময়লা আবর্জনা এখানে সেখানে ফেলে রাখছে, যার ফলে বৃষ্টি হলেই ময়লা আটকে যায় এই সরু রাস্তাটির ড্রেনের গোড়ায়। প্রতিদিন এই রাস্তায় শত মানুষের যাতায়াত থাকে। বৃষ্টি হলে ময়লা আটকে জলাবদ্ধতা তৈরি হয়, এর কোনো নিরসন মনে হয় নেই। বৃষ্টির দিনে আমরা কয়েকজন এই ময়লা নিজের হাত দিয়ে ছাড়িয়ে দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করি।’স্থানীয়দের অভিযোগ, এটি শুধু অব্যবস্থাপনা নয়, বরং সরকারের অর্থ অপচয়ের একটি করুণ উদাহরণ। প্রকল্পের নামে কাগজে-কলমে যে উন্নয়ন দেখানো হয়, মাঠপর্যায়ে তার কোনো সুফল জনগণ পাচ্ছে না। জনগণের করের টাকায় কেনা এই ডাস্টবিনগুলো যদি সঠিকভাবে বসানো না হয়, নিয়মিত পরিষ্কার না করা হয়, তাহলে এমন উদ্যোগ বরং জনদুর্ভোগ বাড়াবে, উন্নয়ন নয়, হবে অনউন্নয়ন।এ বিষয়ে জানতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরীকে তথ্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ নেই: সূর্যকুমার
ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর দ্বৈরথ নেই: সূর্যকুমার

এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ভারত। দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে পাকিস্তানের Read more

ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ
ভোলায় বেড়েছে বস্তায় আদা চাষ

দেশের দক্ষিণাঞ্চল দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে এই প্রথম বস্তাতে আদা চাষাবাদ করছেন কৃষকরা। এই উপজেলায় কৃষিতে বৈচিত্র আনার প্রয়াসে দিন Read more

‘বিএনপি ক্ষমতায় আসলে প্রতি ঘরে হেল্প কার্ড দেয়া হবে’
‘বিএনপি ক্ষমতায় আসলে প্রতি ঘরে হেল্প কার্ড দেয়া হবে’

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির মহিলা সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের সদস্য সংগ্রহ ফরম বিতরণের মধ্য দিয়ে এর Read more

তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ Read more

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রাক হেলপারের
কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ট্রাক হেলপারের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক থেকে ছিটকে পড়ে সৈকত (২৬) নামের এক যুবক নিজের ট্রাকে চাকায় পিষ্ট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন