পরমাণু বিজ্ঞানে আরও ৩টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। খবর মেহের নিউজ এজেন্সি’রসোমবার (১৫ ডিসেম্বর) সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয়। অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম-৬৮ নামের একটি ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল। এটি মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে। লুটেটিয়াম-১৭৭, একটি থেরাপিউটিক রেডিওফার্মাসিউটিক্যাল। এটি ক্যানসার চিকিৎসায় কার্যকর। এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) চিকিৎসা যন্ত্র।ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। ইরান সরকার জানায়, এই নেটওয়ার্কের লক্ষ্য দেশটির পারমাণবিক গবেষণার সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা।পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামী বলেছেন, উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার একমাত্র অগ্রাধিকার। তিনি বলেন, ২০২৩ সালে একই প্রদর্শনীতে ইরান ৫০টি রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০টিতে এবং আরও ২০টি রেডিওফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে।বিশ্লেষকরা জানান, এসব অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতা আরও সুসংহত করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাকা ছাড়া সেবা মেলে না শিকারপুর ইউনিয়ন পরিষদে
টাকা ছাড়া সেবা মেলে না শিকারপুর ইউনিয়ন পরিষদে

বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।শিকারপুর ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক Read more

পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব নেয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু।সোমবার (০৬ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে Read more

পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর
পুলিশ দেখেই দ্রুত গতিতে চালিয়ে পালায় কাভার্ড ভ্যান, অতঃপর

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি বাজার এলাকায় Read more

নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য
নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য

টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি Read more

৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
৮ বিভাগেই হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৮ বিভাগেই আজ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।আবহাওয়াবিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন