ঢাকার ধামরাইয়ে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মো. তোফাজ্জল মিয়া (৪৮) ও স্ত্রী জয়তুন বেগমকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। নিহত (স্বামী) মোহাম্মদ আলী ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের মো. খোরশেদ আলীর ছেলে। তিনি বর্তমানে দেপাশাই আশ্রয়ন প্রকল্পের বাড়ি থেকে অটোরিকশা চালাতেন।গ্রেফতারকৃতদের আজ শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনগত রাতে তাদের সোমবাগ ইউনিয়নের কালামপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। গ্রেফতারকৃত তোফাজ্জল মিয়া সোমভাগ ইউনিয়নের দেপাশাই উত্তর পাড়া আশ্রয়ন কেন্দ্রের মৃত চাঁন মিয়ার ছেলে আর জয়তুন বেগম একই এলাকার দেপাশাই উত্তর পাড়া আশ্রয়ন কেন্দ্রের মোহাম্মদ আলীর স্ত্রী।  পুলিশ জানায়, পরকীয়া প্রেমিক তোফাজ্জল মিয়া মোহাম্মদ আলীকে হত্যার উদ্দেশ্যে গেল রবিবার (২০ এপ্রিল) পুরাতন বাঁশ  ক্রয় করার কথা বলে মোহাম্মদ আলীর অটোরিকশাযোগে ধামরাই উপজেলা পরিষদের নির্মানাধীন নতুন ভবনের ৪র্থ তলায় নিয়া যায়। সেখানে তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায় পরকীয়া প্রেমিক তোফাজ্জল মিয়া পাশে থাকা একটি ইট দিয়া মোহাম্মদ আলীর মাথায় আঘাত করে অজ্ঞান করে। পরে ৪র্থ তলার উত্তর পশ্চিম পাশের বাথরুমের মধ্যে আটকিয়ে স্ত্রী জয়তুন বেগমকে খবর দেয়। পরে জয়তুন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ধারালো অস্ত্র (চাকু) দিয়ে তার স্বামী মোহাম্মদ আলীকে বুকে ও পিঠে একাধিকবার মেরে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে চলে যায়। এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় স্থানীয় ছোট বাচ্চারা ২০ এপ্রিল সন্ধ্যায় ওই ভবনের বাথরুমে রক্তাক্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোহাম্মদ আলীর আত্মীয়-স্বজন লাশ সনাক্ত করে। এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর ছোট ভাই মো. আব্দুল জব্বার বাদি হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা দায়ের করেন। পরে সিসি ফুটেজ এবং প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত করে পুলিশ বুধবার রাতে তোফাজ্জল মিয়াকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, স্ত্রী জয়তুন বেগমকেও তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আসামির মুদি দোকান থেকে মোহাম্মদ আলীকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র (চাকু) উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে আজ সকালে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ
এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আজ

এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। Read more

জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা
জামালপুরে পিপি’র অপসারণ দাবিতে অফিসে তালা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতিবাজ, অযোগ্য, সরকারি আইন কর্মকর্তাগণ কর্তৃক অনাস্থা আনয়নকারী জামালপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট মো. আনিসুজ্জামান গামার Read more

নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন ভাই-বোন।রবিবার (২৪ আগস্ট) বিকেলে সদর Read more

পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার
পদ্মায় বাস উল্টে নদীতে: ৪ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পূজার্তীর মৃত্যু

‎চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে পূজা শেষ করে ফেরার সময় ইজিবাইক উল্টে নিলু রানী শীল (৫০) নামে এক পূজার্তীর মৃত্যু হয়েছে। এ Read more

কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক
কুরিয়ার সার্ভিসে গাঁজা এনে পুলিশের হাতে আটক

নীলফামারীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৮) নামে এক যুবককে আটক করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন