পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ওয়াহিদুল ইসলাম, ড. রহিমা খাতুনসহ ১৩ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ জুলাই) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে সংশ্লিষ্টদের কাছে নোটিশ পাঠিয়েছে দুদক। অভিযোগ অনুযায়ী, ভূমি অধিগ্রহণের সময় ব্যাপক আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়ার সম্ভাবনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। জানা যায়, দুদক আইন ২০০৪-এর ধারা ১৯ এবং  ২০০৭-এর বিধি ৮ অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ এবং প্রাথমিক পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে দুদকের মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে দলনেতা করে এবং সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপুকে সদস্য করে গঠিত একটি অনুসন্ধান দল কাজ শুরু করে দিয়েছে। নোটিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন, সাবেক জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, ড. রহিমা খাতুন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, ঝোটন চন্দ্র, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, মোহাম্মদ সুমন শিবলী, প্রমথ রঞ্জন ঘটক, আল মামুন, মো. নাজমুল হক সুমন, ভারপ্রাপ্ত কানুনগো মো. নাসির উদ্দিন, মো. আবুল হোসেন, রেজাউল হক, রেকর্ড কিপার মানিক চন্দ্র মন্ডল। দুদক সূত্রে জানা যায়, প্রকল্প সংশ্লিষ্ট জমি অধিগ্রহণে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগ রয়েছে, যা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হবে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা আখতারুজ্জামান বলেন, ‘শিবচরে পদ্মা সেতুর রেললাইন সংযোগ প্রকল্পে ভূমি অধিগ্রহণ চলাকালে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। অভিযুক্তদের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাখ্যা চাওয়া হয়েছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
বোরহানউদ্দিনে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের চাল বিক্রিতে ওজনে কম দেওয়ার Read more

ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব
ব্যক্তিগত লাভের আশায় রাজনীতিতে আসেন সাকিব: প্রেস সচিব

বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্ত জনসেবা নয় বরং ব্যক্তিগত লাভের আশায় তিনি রাজনীতিতে Read more

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু
পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও আশপাশের জেলাগুলোতে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৯ জনের মৃত্যু ও ৪৭ জন Read more

সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি

আগস্টে সামান্য কমার পর সেপ্টেম্বর মাসে আবারও দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ার চিত্র দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৬ Read more

রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
রাজশাহীতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে রাজশাহীতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে বিকেল ৫টা Read more

ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের
ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

চট্টগ্রামের ফটিকছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ইয়াসিনের  হাতে রক্তাক্ত হয়ে ছোট ভাই মোঃ মাসুম (৩৫) নামে  এক যুবক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন