নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপির ১৪ এপ্রিল ঘোষিত দ্বিবার্ষিক কাউন্সিলকে ঘিরে ‘ভুয়া ভোটার তালিকা’ ও ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননার’ অভিযোগে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি প্রার্থী আব্দুস সালাম। এতে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান সদস্য, সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক প্রার্থী ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আঃ সামাদ, আলতাফ শেখ, উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল আল আমিন, সদস্য মতিয়ার রহমান মন্টু, সদস্য প্রভাষক মিজানুর রহমানসহ ১১টি ইউনিয়নের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে একটি বিশেষ মহল ভুয়া ভোটার তালিকা তৈরি করে কাউন্সিল অনুষ্ঠানের ষড়যন্ত্র করছে, যা কেন্দ্রীয় সিদ্ধান্তের পরিপন্থী। তাঁরা বিএনপিকে রক্ষার স্বার্থে অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধের দাবি জানান।এছাড়াও, সংবাদ সম্মেলনে বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছি, কিন্তু বেরোবি ক্যাম্পাসে এখনও ফ্যাসিবাদী চক্র সক্রিয়। তারা বিভিন্নভাবে প্রমোশন পাচ্ছে, যা আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি করছে। আমরা প্রশাসনকে দলীয়ভাবে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের Read more

গাজায় ত্রান সহায়তা নিতে গিয়ে নিহত ৩১, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫
গাজায় ত্রান সহায়তা নিতে গিয়ে নিহত ৩১, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা Read more

আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান
আমতলীতে হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারীর জামায়াতে যোগদান

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী গ্রামের হিন্দু ধর্মাবলম্বী ননী গোপাল শিকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। গতকাল (২৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার Read more

আকাশে দেড় ঘণ্টা চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান
আকাশে দেড় ঘণ্টা চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান

প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি ও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর কলকাতার দমদমে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে Read more

মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ বিয়ার জব্দ

মোংলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক Read more

নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা
নেপালের অস্থিতিশীলতায় গভীর চিন্তায় ভারত, সীমান্তে উচ্চ সতর্কতা

বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর দেশটিতে ভয়াবহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কারফিউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন