চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকে লেনদেন বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। পুনঃনিরীক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাংকের কর্মকর্তারা কাজে যোগ দিতে গেলে তাদের বাধা দেন আন্দোলনকারীরা।এসময় ব্যাংকারদের পক্ষে স্থানীয় লোকজন অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ব্যাংকের লেনদেন বন্ধ করে গেইটে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক চত্বরে উত্তেজনা বিরাজ করে। বর্তমানে ব্যাংকের ভেতরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং গেইটে তালা ঝুলানো অবস্থায় দেখা গেছে।পুলিশের লাঠিচার্জে সাতজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন– ওয়াহিদুল হক রিপু (৩৮), বড়লিয়া গ্রামের মোজাহের হকের পুত্র সুমন (৩০), হাঈদগাঁও গ্রামের সুলতান আহমদের পুত্র রিপন (৩৫), পাইকপাড়া এলাকার জালাল উদ্দিনের পুত্র মামুন সিকদার (৪৯), ছনহরা এলাকার এহলাস মিয়ার পুত্র মো. সোহেল (৪২), ভাটিখাইন এলাকার শফিউর রহমানের পুত্র মো. মুসা (৪২), বাহুলী এলাকার আব্দুল মালেকের পুত্র আবুল কাসেম (১৬), কেলিশহর এলাকার মো. আসাদুলের পুত্র।এর মধ্যে বিএনপি নেতা রিংকুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।’অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, পরীক্ষার নামে ব্যাংকারদের চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। তারা জানান, ‘চাকরি বাঁচানোর আন্দোলন চলবেই। ম্যানেজমেন্টের অন্যায্য সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থের অভাবে মৃত্যুর যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে রাজিয়া
অর্থের অভাবে মৃত্যুর যন্ত্রণায় বিছানায় কাতরাচ্ছে রাজিয়া

১৮ বছর বয়সী রাজিয়া কখনো বসে, কখনো শুয়ে কাটছে তার অসুস্থ জীবন। 'কী করব, ফুসফুসে পানি জমে গেছে। অপারেশন করা Read more

এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি
এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নামলো নেপালের জেন-জি

ব্যাপক বিক্ষোভের পর নেপালের রাজধানী কাঠমান্ডুসহ বড় বড় জেলাগুলোতে সেনা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির সংবাদমাধ্যম অন্নপূর্ণা টাইমস জানিয়েছে, গতকালের তুলনায় আজকের Read more

ভাঙ্গুড়ায় নামাজ পড়ে পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর
ভাঙ্গুড়ায় নামাজ পড়ে পুরস্কার পেলেন ৫৪ শিশু-কিশোর

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় টানা ৪০ দিন নামাজ পড়ে বাইসাইকেলসহ বিভিন্ন পুরস্কার পেয়েছে ৫৪ শিশু-কিশোর।সোমবার (১৬ জুন) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চড়পাড়া Read more

ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা চালু করলো কুয়েত
ইরানে আটকে পড়া বিদেশিদের জন্য ট্রানজিট ভিসা চালু করলো কুয়েত

ইসরায়েলি হামলায় ইরানে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য ৭ দিনের ট্রানজিট ভিসা প্রদান শুরু করেছে কুয়েত সরকার। এই ভিসার মাধ্যমে Read more

শান্ত-মুশফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ
শান্ত-মুশফিকের দৃঢ়তায় ঘুরে দাঁড়াল বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজের প্রথম টেস্টের শুরুটা ভালো না হলেও মধ্যাহ্ন বিরতির পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্ত এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন