পঞ্চগড় সদর উপজেলা সেটেলমেন্ট অফিসে দালালদের দৌরাত্ম্যে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় অফিসের ভেতর থেকে চারজন দালালকে আটক করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।এদিন সকাল থেকে দুদক টিম ছদ্মবেশে ঘটনাস্থলে অবস্থান নিয়ে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ ও কথোপকথন রেকর্ড করে। ঐ দালালরা সেটেলমেন্ট অফিসের ভেতরে কর্মচারীর পরিচয় ব্যবহার করে সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন।পরবর্তীতে পরিচয় প্রকাশ করে এনফোর্সমেন্ট টিম অফিসের ভেতর থেকে চারজন দালালকে আটক করে। আটককৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার কায়েতপাড়া গ্রামের কালি হোসেনের ছেলে মো. কোরবান আলী, একই গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে মো. আব্দুল কাদের, পঞ্চগড় শহরের সাতমোড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাসিনুর রহমান এবং একই উপজেলার চেকরমারী গ্রামের মৃত আমির আলীর ছেলে মো. সলেমান আলী।দুদক টিম আটক ব্যক্তিদের উপজেলা সেটেলমেন্ট অফিসার ইকবাল হোসেনের কাছে হাজির করে। তিনি জানান, ‘দীর্ঘদিন ধরে চারজনকে সতর্ক করা হলেও তারা এ ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছিল। পরে তিনি বাদী হয়ে প্রতারণার অভিযোগে পঞ্চগড় সদর থানায় একটি মামলা দায়ের করেন এবং আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করেন।’

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য
নেদারল্যান্ডসে আন্তর্জাতিক সেমিনারে বাকৃবির দুই দলের সাফল্য

টেকসই বৈশ্বিক খাদ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫-এর দ্বিতীয় আসরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি Read more

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তাকে পদ থেকে Read more

জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প
জ্বালানি সংকটে ফিলিপাইনে বন্ধ তিন শতাধিক পেট্রোল পাম্প

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে ফিলিপাইন জুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে এবং এর ফলে দেশটির তিন Read more

আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন, নাটোর-১ স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্ধের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়া সহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ আসনের স্বতন্ত্র সংসদ Read more

নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি
নিউইয়র্কে ইসলামোফোবিয়ার স্থান নেই: মামদানি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং Read more

‘১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে’
‘১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে’

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে গুরুত্ব পেয়েছে সংসদ সদস্যদের আবাসন বরাদ্দ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন