পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে আবারও পুশইনের ঘটনা ঘটেছে। এবার নারী-শিশুসহ ২৪ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ২৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিজিবি ৬ জনকে পঞ্চগড় সদর থানায় ও ১৭ জনকে বোদা থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিদের বাড়ি নড়াইল ও বাগেরহাট জেলায় বলে জানা গেছে। বিজিবি জানায়, বুধবার (১৬ জুলাই) গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিং রোড ও বোদা উপজেলার বড় শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘বিএসএফ পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করেছে। আমাদের টহল দল তাদের আটক করে। একজন ব্যক্তি তার সঠিক ঠিকানা জানাতে পারেননি, তার বিষয়ে তদন্ত চলছে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, বিজিবি যে ২৩ জনকে হস্তান্তর করেছে, তাদের পরিচয় যাচাই করা হচ্ছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার
মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে স্ট্যান্ড রিলিজ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
৯ বছরের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ৯ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নারী ও Read more

সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাসের আল্টিমেটাম দিলেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আবারও এক মাস সময় বেঁধে দিয়েছে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না Read more

ডাকসু নির্বাচন: ৪ ইস্যুতে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ
ডাকসু নির্বাচন: ৪ ইস্যুতে লক্ষ্মীপুরে শিবিরের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের Read more

ওসমান হাদির মরদেহ দেশে আনা হবে শুক্রবার
ওসমান হাদির মরদেহ দেশে আনা হবে শুক্রবার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তার মরদেহ শুক্রবার (১৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন