চলমান পরিস্থিতিতে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় পঞ্চগড়ে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছে জেলার দেবীগঞ্জেও। উপজেলায় পাঁচটি পাম্প থাকলেও ক্রেতাদের নিকট তেল সরবরাহে হিমশিম খেতে হচ্ছে।পৌর শহরের মেসার্স সরকার ফিলিং স্টেশনে চার দিন পর শনিবার (২৮ মার্চ) ডিপো থেকে তেল বরাদ্দ পায়। পার্বতীপুর ডিপো থেকে সন্ধ্যা ৬টার দিকে তেলের লড়ি পাম্পে পৌঁছায়। এদিন পাম্পে সাড়ে ৪ হাজার লিটার ডিজেল ও ২ হাজার লিটার পেট্রোল সরবরাহ করা হয়।তেল আসার খবর ছড়িয়ে পড়তেই পাম্পে মোটরসাইকেল চালকদের ভিড় বাড়তে থাকে। অল্প সময়ের মধ্যেই চার থেকে পাঁচশ মোটরসাইকেলের দীর্ঘ লাইন তৈরি হয়, যার ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।পাম্প কর্তৃপক্ষ সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পেট্রোল বিক্রি চালিয়ে যায়। পরে পেট্রোল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ করে দেওয়া হলে লাইনে থাকা অনেক মোটরসাইকেল চালক ক্ষুব্ধ হয়ে ওঠেন। জরুরি পরিসেবা সচল রাখতে ২০০ লিটার পেট্রোল রিজার্ভ রাখা হয় বলে জানানো হয় উপস্থিত মোটরসাইকেল চালকদের। এই সময় পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।এরপর রাত পৌনে ১২টার দিকে ক্ষুব্ধ কিছু মোটরসাইকেল চালক পাম্প লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করেন। এতে ক্যাশ কাউন্টারের জানালার গ্লাস ভেঙে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।পাম্প কর্তৃপক্ষ জানান, পূর্বে একই বরাদ্দে পেট্রোল-ডিজেল-অকটেন দিয়ে ৪-৫ দিনের চাহিদা মেটানো যেত। কিন্তু এখন যে দিন তেল আসছে ক্রেতাদের বাড়তি চাপে সেদিনই কয়েক ঘণ্টার মধ্যে তেল ফুরিয়ে যাচ্ছে।খবর পেয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উপস্থিত লোকজনকে সেখান থেকে সরিয়ে দেন।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, তেল থাকার পরও দেওয়া হচ্ছিল না বলে মোটরসাইকেল চালকদের অভিযোগ ছিল। প্রকৃতপক্ষে তেল শেষ হয়ে গেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ
সিরাজদিখানে খামারিদের মধ্যে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ

গবাদিপশুর খাদ্যঘাটতি দূর ও প্রাণিপুষ্টির উন্নয়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে খামারিদের মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ Read more

খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!
খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!

দিনাজপুরের খানসামা উপজেলায় যেন প্রকাশ্যেই চলছে জ্বালানি প্রতারণার এক নীরব মহোৎসব। উপজেলার হলদিপাড়ায় অবস্থিত খানসামা ফিলিং স্টেশনকে ঘিরে উঠেছে ভয়াবহ Read more

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের প্রতিনিধি দল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনমার্কের প্রতিনিধি দল

কক্সবাজারের উখিয়ায় ঢাকাস্থ ডেনমার্কের একটি প্রতিনিধি দল এবং US Embassy এর ৪ সদস্য বিশিষ্ট একটি টিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মঙ্গলবার Read more

খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ
খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ড. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রবিবার (৩১ আগস্ট) তিনি পদত্যাগপত্র জমা দেন।অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে Read more

‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’
‘এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হবে’

এমপিওভুক্ত শিক্ষকদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন