পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) বোদা পৌরসভা এলাকায় অবস্থিত মেসার্স এম এম এল ব্রিকস ও মেসার্স এস এ আর ব্রিকস নামের দুইটি ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ইটভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা হয় এবং বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এবং জেলা প্রশাসন পঞ্চগড়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুর রহমান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী উপস্থিত ছিলেন।অভিযানকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পঞ্চগড়, আনসার ব্যাটালিয়ন পঞ্চগড় এবং জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস

দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার Read more

সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার
সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দায়েরকৃত মামলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জর্জ Read more

শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শুক্রবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকল্প কাজের জন্য আগামী শুক্রবার (১ আগস্ট) দেশের উত্তরাঞ্চলের ৩ জেলায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পাওয়ার Read more

সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
সহোদর হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় অপহরণের পর সহোদর ২ শিশুকে হত্যার ঘটনায় আলোচিত মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন Read more

ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত
ভালো রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের সুযোগ বাড়িয়ে দেবে: নরওয়ের রাষ্ট্রদূত

‘নরওয়েতে নির্বাচনের সময় প্রতিযোগী প্রার্থীর প্রচারণার সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হয়। কারণ রাজনীতি ব্যক্তিগত নয়, এটি নাগরিক সেবা। বাংলাদেশের Read more

অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন