নোয়াখালীতে মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। বিতর্কিত এই পোস্টটি দেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি নাজিম মাহমুদ শুভ। সমালোচনার মুখে পড়ে তিনি পরবর্তীতে পোস্টটি সরিয়ে নিলেও বিষয়টি নিয়ে প্রতিবাদ ও ক্ষোভ অব্যাহত রয়েছে।জানা যায়, গতকাল ১৫ ডিসেম্বর বিকেল ৩টা ১৮ মিনিটে ‘Mahmud Suvo’ নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেন নাজিম মাহমুদ শুভ। পোস্টে তিনি লেখেন, ‘তারা বলছে রাষ্ট্র দিল্লি, পিন্ডি কিংবা লন্ডন থেকে পরিচালিত হবে না। কিন্তু রাষ্ট্র গত ৫৪ বছর থেকে দিল্লি চালাচ্ছে। আগামীকাল বিজয় দিবস। তথাকথিত দেশপ্রেমিক চোর, বাটপারদের বিজয় দিবস।’এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পোস্টটির সঙ্গে তিনি সন্ত্রাসীদের গুলিতে আহত শরীফ ওসমান হাদী, শহীদ আবরার ফাহাদ এবং ভারতীয় সীমান্তে ঝুলে থাকা ফেলানীর মরদেহের ছবি যুক্ত করেন, যা বিতর্ককে আরও উসকে দেয়।ঘটনাটি নিয়ে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে এ ধরনের শব্দচয়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমরা মর্মাহত, তার এই পোষ্টের মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে বলে মনে করি। ২৪ এর গণঅভ্যুত্থান অনেক বড় অর্জন কিন্তু সেটা একাত্তরের মুক্তিযুদ্ধের চেয়ে বড় নয়। বিজয় দিবসকে নিয়ে এমন শব্দ চয়ন কোনভাবেই গ্রহণযোগ্য নয়।’ বিজয় দিবসকে কটাক্ষ নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ। তিনি বলেন, ‘একদিকে তার দলের নায়েবে আমির অতীতের কর্মকাণ্ডের জন্য মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, অন্যদিকে একই সংগঠনের একজন দায়িত্বশীল নেতা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিচ্ছেন, যা চরম দ্বিচারিতা ও দুঃখজনক।’ তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানাতে চাই, মাহমুদ শুভ অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা না চাইলে নোয়াখালী সরকারি কলেজ থেকে শিবির সভাপতি মাহমুদ শুভ ও তার সংগঠনকে অবাঞ্ছিত ঘোষণা করে উপযুক্ত কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’ এদিকে সমালোচনার মুখে আজ ১৬ ডিসেম্বর দুপুরে ফেসবুক থেকে পোস্টটি সরিয়ে নেন নাজিম মাহমুদ শুভ। এ বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই পোষ্টের বিষয়ে আমি ফেসবুকে ব্যাখ্যা দিয়েছি যেটা ব্যাখ্যা দিয়েছে সেটা হল ৭১ কে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক বলেই মনে করি। কিন্তু যারা ৭১ কে পুঁজি করে চুরি, বাটপারি এবং ভারতের গোলামী করে বেড়ায় তাদের বিরুদ্ধেই গতকাল আমি পোস্ট দিয়েছি। এরপরেও যারা আমার পোস্টে মনঃক্ষুণ্ণ হয়েছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ
ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ

স্কুলের পরীক্ষার ফি দিতে পারেননি এক শিক্ষার্থীর বাবা। তাই তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে Read more

রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ
ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ, ছাত্রদল কর্মীর ‘রগ’ কাটলো প্রতিপক্ষ

কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে Read more

গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ
গ্রেফতারের দাবিতে ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িত আন্দোলনকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিপ্লবী Read more

ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা মুক্তভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারছেন: শিবির সভাপতি
ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাসে শিক্ষার্থীরা মুক্তভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারছেন: শিবির সভাপতি

বিগত সময়ে আমাদের উপর যে ফ্যাসিবাদ চেপে বসেছিল, এখন ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে ক্যাম্পাস গুলোতে সাধারণ শিক্ষার্থীসহ সবাই মুক্তভাবে তাদের শিক্ষা Read more

জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে
জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টায় সিনেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন