নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহারকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একই পত্রে বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেনকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়েছে।চিঠিতে বলা হয়েছে, এডভোকেট আব্দুর রহীম চুন্নুর আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে একলাশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.আবু বাহারে বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে স্থানীয় সরকারের বিধানের আলোকে জনস্বার্থে প্যানেল চেয়ারম্যান মো.আবু বাহারের পরিবর্তে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহাদাত হোসেনকে একলাশপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।  এডভোকেট আব্দুর রহীম চুন্নু বলেন, প্রায় ১৬ মাস দায়িত্ব পালনকালে প্যানেল চেয়ারম্যান বাহার বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। বেশ কিছু প্রকল্পের দৃশ্যমান কোন কাজ না করে টাকা উত্তোলন করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর নাম ভাঙ্গিয়ে ১০টি প্রকল্প পাস করিয়ে নেওয়ার চেষ্টা করে। ১ পার্সেন্ট বরাদ্দের ২৮ লক্ষ টাকার কাজ না টাকা আত্মসাৎ করে। পরে উপজেলা প্রশাসন তদন্ত করে লিখিত অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণ করে।  যোগাযোগ করা হলে একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.আবু বাহার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, প্রথম থেকে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে একটি পক্ষ। তারা আমাকে বলে আপনি পদত্যাগ করেন, না হলে ৩০টি অভিযোগ দেব। আপনি কয়টা মোকাবেলা করবেন।    বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাহাদাত হোসেন বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে তাকে অপসারণ করে আমাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সচল রাখা এবং জনসেবা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!

আমতলী উপজেলা ওলামালীগ সভাপতি ও উত্তর কালামপুর (কালিবাড়ী) নুরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলাউদ্দিন সিকদারের বিরুদ্ধে ভুয়া নিয়োগ Read more

চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন
চাটমোহরে প্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণে যুবদের স্বাবলম্বী করছে সংগঠন

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর এলাকায় প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘তেবাড়িয়া যুব সোসাইটি’। দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের কর্মমুখী শিক্ষায় দক্ষ করে Read more

পান বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা, নিহত ২
পান বহনকারী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা, নিহত ২

‎চট্টগ্রামের সীতাকুণ্ড পান বোঝাই একটি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছে। নিহতারা হলেন, Read more

ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা
ফরিদপুরে প্রশাসনের অভিযানে ভুয়া চিকিৎসক আটক, জেল-জরিমানা

ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজারে চেম্বার খুলে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখতেন মো. জাহিদুল ইসলাম (৩২) নামে এক Read more

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে Read more

ইসরায়েলে মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
ইসরায়েলে মিসাইল হামলা করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

ইয়েমেনের হোদাইদা বন্দরে ভয়াবহ বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনে হুতি বিদ্রোহীরা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন