নোয়াখালী সদরের ৯নং কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় তারা কমিটিতে পদ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেন।বুধবার (১ অক্টোবর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।উল্লেখ্য, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত কালাদরাপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।কমিটি গঠনের পর থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে নবগঠিত কমিটি থেকে পদত্যাগ করেন। তারা অভিযোগ করেন, পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে সুসময়ের সুবিধাবাদীদের দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে, বিধায় ২৭ জন সদস্য কমিটি থেকে পদত্যাগ করেছে।তারই ধারাবাহিকতায় আজকের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক ইমরান হোসেন সাহাব উদ্দিন দলের দুঃসময়ে কোনো তৎপর ভূমিকা রাখেননি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সখ্যতা রেখে সব সময় সুবিধাজনক অবস্থানে ছিলেন। এমনকি এবারের স্বেচ্ছাসেবক দলের অত্র ইউনিয়ন কাউন্সিলে আওয়ামী লীগ নেতা নুরুল আমিন মাঝির পৃষ্ঠপোষকতায় ও অনৈতিক লেনদেনের তদবিরে সাহাব উদ্দিনকে আহ্বায়ক করা হয়েছে। যে মাহমুদুল হাসান কখনো পদের জন্য প্রার্থী ছিল না, কাউন্সিলের এক সপ্তাহ আগে প্রার্থী বানিয়ে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক বানানো হয়েছে। এখানে অনৈতিক লেনদেনের মাধ্যমে পদ বাণিজ্য করে কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে কোনো ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। সেই কমিটি থেকে আমরা পদত্যাগ করেছি। আমরা এই কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি বিলুপ্ত করে নতুনভাবে কমিটি করার দাবি জানাচ্ছি। একই সাথে এই পদ বাণিজ্যের সাথে যারা জড়িত, তাদের বিচার দাবি করে হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি।মানববন্ধনে পদত্যাগকৃত যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির পদত্যাগকৃত সদস্য সচিব ও সভাপতি প্রার্থী ইয়াসিন আরাফাত, পদত্যাগকৃত যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন, পদত্যাগকৃত যুগ্ম আহ্বায়ক মো. শাকিল সম্রাট, পদত্যাগকৃত যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন প্রমুখ। এ সময় কমিটি থেকে পদত্যাগকৃত অন্যান্য পদবীধারীরাসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন
মোংলা বন্দর চেয়ারম্যানের খুলনাস্থ দপ্তরের কার্যক্রম উদ্বোধন

মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম আরও গতিশীল ও সহজতর করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের খুলনাস্থ অফিসে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দপ্তর শুভ Read more

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ শুনানি ১৪ জুলাই

ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলায় আসামির আত্মপক্ষ Read more

কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন
কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন

চিকিৎসার জন্য ভারতে অবস্থান করা কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। বুধবার ওডিঙ্গার দপ্তরের Read more

লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ
লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ

এজবাস্টনে ভারতের বিপক্ষে ৩৩৬ রানের বড় হারের পর বোলিং ইউনিটে রদবদলের চিন্তা করছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে লর্ডসে শুরু হতে Read more

কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি
কালিয়াকৈরে উদ্ধার হওয়া ঘোড়া নিলামে বিক্রি

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্তৃক উদ্ধার হওয়া মালিকবিহীন ঘোড়া নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে Read more

দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী
দেশের সব মানুষই জুলাইযোদ্ধা: এ্যানী

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শাহবাগে জুলাই যোদ্ধারা পক্ষে বিপক্ষে মারামারি ব্যথিত করেছে। আমরা খুব ব্যথিত, আমরা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন