নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নোবিপ্রবির বিভিন্ন কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ ‘সি’ ইউনিটের ১৭০৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৬১৭ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৯৪.৮৪ শতাংশ।পরীক্ষা শুরু হলে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, পরীক্ষা হলসমূহে ভিজিল্যান্স ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এ এফ এম আরিফুর রহমান, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, আজকে গুচ্ছভুক্ত  স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। যারা পরীক্ষা দিতে এসেছে তাদেরকে সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রক্টোরিয়াল টিম সচেষ্ট রয়েছে। ইনফরমেশন সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা যে কেনো তথ্যগত সেবা গ্রহণ করতে পারছে। এছাড়াও শিক্ষার্থীদের স্বাস্থ্যগত কোনো জটিলতা দেখা দিলে ইমার্জেন্সি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।  বিশ্ববিদ্যালয়ের বাসসমূহ সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের পরিবহন সুবিধা প্রদান করবে। এছাড়াও আগত শিক্ষার্থীদের জন্য  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব এবং সোসাইটি নানা ধরণের সেবা দিয়ে সহযোগিতা করছে। অত্যন্ত সুন্দর পরিবেশে আজকের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আমরা কোথাও কোনো ধরণের সমস্যার মুখোমুখি হইনি।এসময় উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কমিটি ও উপ-কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নোয়াখালী জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থা, বিদ্যুৎ পরিষেবা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন ক্লাবসমূহের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সর্বোপরি নোয়াখালীবাসীসহ যারা ভর্তি পরীক্ষায় সহায়তা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।প্রসঙ্গত, আগামী ২ ও ৯ মে ২০২৫ তারিখে ‘বি’ ও ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সাংবাদিক নির্যাতনের মামলায় কারাগারে পাঠানো হয় তাকে। মঙ্গলবার (২ Read more

এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা
এক বছরেও বিশ্বকাপের প্রাইজমানি পাননি ওমানের ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো প্রাইজমানির টাকা পাননি ওমানের ক্রিকেটাররা। এই ঘটনায় এরই মধ্যে দল Read more

জয়পুরহাট চিনিকলে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
জয়পুরহাট চিনিকলে বকেয়া বেতন ও ইনক্রিমেন্টের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

 জয়পুরহাট চিনিকলের বকেয়া বেতন, ইক্ষু উন্নয়ন সহকারীদের (সিডিএ) ইনক্রিমেন্ট ও মহার্ঘ ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। এসব নিরসনে ৪৮ ঘণ্টার Read more

বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার
বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক বৃহস্পতিবার

প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) Read more

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৬

সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন