নেপালে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল ড্র করেছে। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হলেও, শেষ পর্যন্ত তারা গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।শনিবার (৬ সেপ্টেম্বর) দশরথ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। নেপাল তাদের মাঠে প্রথম থেকেই অধিকাংশ সময় আক্রমণ করেছে। বাংলাদেশ দলের ডিফেন্স যদিও শক্তভাবে দাঁড়িয়ে ছিল তবুও নেপাল বেশ কয়েকবার তাদেরকে চাপে ফেলেছিল। তপু বর্মন এবং কাজী তারিক রায়হানদের সতর্কতা সত্ত্বেও বাংলাদেশ মাঝেমধ্যে বিপদে পড়েছিল।নেপাল প্রথম ১০ মিনিটে আক্রমণ চালিয়ে বাংলাদেশের রক্ষণভাগ পরীক্ষা করলেও, বাংলাদেশের প্রথম পাল্টা আক্রমণ থেকে সুমন রেজা গোল করলেও অফসাইডে তা বাতিল হয়ে যায়।  এরপর খেলা গতি হারায়। বাংলাদেশ প্রথম সুযোগটি তৈরি করেছিল ৩৮ মিনিটে, কিন্তু সুমন রেজা ক্রসবারের ওপর দিয়ে শট নিয়ে গোল করার সুযোগ নষ্ট করেন। এর কিছু পরে তপু বর্মন ভুল পাসে নেপালকে বল তুলে দিলেও, তারা তা কাজে লাগাতে পারেনি।দ্বিতীয়ার্ধে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা একটি পরিবর্তন আনেন। মোহাম্মদ ইব্রাহিমকে তুলে শাহরিয়ার ইমনকে নামানো হয়। ৬৩ মিনিটে আরও দুটি পরিবর্তন হয়—জামাল ভূঁইয়া এবং সাদউদ্দিন এর বদলে নামেন কাজেম শাহ কিরমানি এবং তাজ উদ্দিন।তবে নেপাল আক্রমণ চালিয়ে যেতেই থাকে। ম্যাচের ৭২তম মিনিটে রাকিবের শট লক্ষ্যভ্রষ্ট হলে বাংলাদেশ আবারও গোল থেকে বঞ্চিত হয়। ৭৬ মিনিটে তাজ উদ্দিন দুর্দান্ত একটি শট নিলেও, নেপাল গোলকিপার কিরণ চেমজং সহজেই সেটি রুখে দেন।শেষ দিকে নেপাল গোলের জন্য মরিয়া হয়ে বাংলাদেশের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তবে মিতুল মারমার চোটের কারণে পোস্টে দাঁড়িয়ে থাকা সুজন হোসেন তাদের আক্রমণ প্রতিহত করেন। বাংলাদেশের রক্ষণভাগে দুর্দান্ত দৃঢ়তা ছিল যার কারণে নেপাল কোনো গোল করতে পারেনি।আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দ্বিতীয় প্রীতি ম্যাচে আবারো মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল

ফরিদপুর–১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের প্রার্থিতা নিয়ে থাকা অনিশ্চয়তার অবসান হয়েছে। তথ্য গোপন Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন
কোম্পানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মা-বাবার মানববন্ধন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় জায়গা-জমি বিরোধের জের ধরে বড় ভাই, ছোট ভাইয়ের কব্জি কেটে দেয়ার বিচারের দাবীতে ছেলের বিরুদ্ধে Read more

সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের
সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হানা, নিন্দা ইউটিএলের

আন্তর্জাতিক মানবিক সহায়তাবাহী নৌবহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা'তে ইসরায়েলের অবৈধ আটকাদেশের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে দেশের পাবলিক ও Read more

কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার
কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার

চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণ তীরে গড়ে ওঠা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) আজ দেশের শিল্পায়ন ও রপ্তানি খাতের একটি অনন্য উদাহরণে Read more

মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
মুন্সিগঞ্জে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছে।রবিবার (০২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন