নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পোস্টার লাগানো নিয়ে বিএনপির একপক্ষের হামলায় অপরপক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৭ জন। এসময় বসতবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮টার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাছনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪২)। তিনি আব্বাছনগর গ্রামের বাসিন্দা এবং কাঠের কাঠের মিলে কাজ করতেন। অপরদিকে আহতরা হলেন, আলমগীর হোসেন, সৌরভ, শাকিল, লালচান মিয়া, কালা চানসহ অনেকেই। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান (রাশেদ) আসন্ন ঈদ উপলক্ষে দুর্গাপুরে শুভেচ্ছা পোস্টার ও ছোট ছোট বিলবোর্ড লাগানো শুরু করেছেন। তাঁর কর্মী-সমর্থকেরা গতকাল দুপুরে দুর্গাপুর বাজারসহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগাতে যান এক পর্যায়ে পুলিশ মোড় এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অপরপক্ষের লোকজন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন এতে বাধা দেন। পরে তাঁর নেতৃত্বে রাত সাড়ে আটটার দিকে একদল লোক আব্বাছনগর গ্রামে গিয়ে হামিদুর রহমানের গ্রামের বাড়িতে হামলা চালান। হামলায় হামিদুর রহমানের ভাতিজা শফিকুল ইসলাম নিহত হন। এ সময় আরও ছয় থেকে সাতজন আহত হন।নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, জামাল উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। একপর্যায়ে তাঁরা গুলি ছোড়েন। শফিকুল গুলিবিদ্ধ ও মারধরে ঘটনাস্থলেই মারা যায়।এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, গুলির ঘটনা ঘটেছে কি না, তা এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না বিষয়টি তদন্তধীন আছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন ও হামলায় জড়িত যাদের তথ্য পাওয়া গেছে ওই ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার, আটক ১
আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল মহেশখালী থেকে উদ্ধার, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল মহেশখালীর কালামারছড়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ই মে) বিভিন্ন সোর্সের মাধ্যমে Read more

ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, পরবর্তী সরকারে আমি থাকব না: প্রধান উপদেষ্টা
ফেব্রুয়ারিতে হবে নির্বাচন, পরবর্তী সরকারে আমি থাকব না: প্রধান উপদেষ্টা

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটাহভিত্তিক সংবাদমাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধ লিখেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে গত বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, Read more

টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন
টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন Read more

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর জোর দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশকে এখনই পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে অগ্রসর হতে হবে, যাতে Read more

ঢাকায় গিয়ে নিখোঁজ কালবেলার সাংবাদিক, থানায় জিডি
ঢাকায় গিয়ে নিখোঁজ কালবেলার সাংবাদিক, থানায় জিডি

গাজীপুরের কালিয়াকৈর থেকে ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন দৈনিক কালবেলা পত্রিকার কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও স্থানীয় শাহীন স্কুলের পরিচালক মো. মনিরুজ্জামান Read more

উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০
উত্তরপ্রদেশে নৌকাডুবিতে নিখোঁজ ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাহারাইচ জেলার ঘন জঙ্গলে ঘেরা গেরুয়া নদীতে একটি ছোট নৌকাডুবে নিখোঁজ অন্তত ১০ যাত্রী। বুধবার ভোরের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন