নেত্রকোনার মোহনগঞ্জে পরিত্যক্ত ঘর থেকে মোঃ ইদু মিয়া (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ মে) দুপুরে আদর্শ নগর এলাকার আশ্রয় শিবিরের পরিত্যক্ত প্রাইমারি স্কুলের একটি পরিত্যক্ত রুম থেকে গলাকাটা লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইদু মিয়া হাটনাইয়া কামারগাও এলাকার মৃত আনজুবালির ছেলে। সে আদর্শ নগর এলাকায় নানার বাড়িতে থেকে অটোরিকশা চালাত। গত রবিবার রাতে সে ও তার ছোট ভাই ইয়াসিন একসাথে ঘুমাতে যায়। সেসময় কে বা কাহারা মোবাইল ফোনে ফোন দিয়ে পাওনা টাকা নিয়ে বাহিরে যেতে বলে। পরে ইদু মিয়া অটোরিকশা নিয়ে বের হলে আর বাসায় ফেরেনি। সকালে অনেক খোঁজাখুঁজি করার পর স্থানীয়রা সোমবার দুপুরে আশ্রয় শিবিরের পরিত্যক্ত প্রাইমারি স্কুলের একটি রুমে তার গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।মোহনগঞ্জ থানার ওসি মোঃ দেলোয়ার হোসেন জানান, ‘আমরা ঘটনাস্থলে আছি, সুরতাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। কি কারণে বা কেন হত্যা করা হয়েছে তা তদন্ত করার পর জানা যাবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা  উপলক্ষে নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের Read more

লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই
লিভারপুল-আর্সেনালের রোমাঞ্চকর লড়াই

প্রথমার্ধে দাপট দেখিয়ে দুই গোলে এগিয়ে গেল লিভারপুল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারল না তারা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান পয়েন্ট Read more

অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার
অতীতে যেমন দেখেছেন, তেমনই থাকবো: ডিসি সারওয়ার

সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সারওয়ার আলম। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি জেলা Read more

শৃঙ্খলা পরিপন্থি কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না: শফিকুর রহমান
শৃঙ্খলা পরিপন্থি কেউ কিছু করলে সংগঠন দায় নেবে না: শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলীয় দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার বাইরে গিয়ে কেউ কিছু করলে সংগঠন তার কোনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন