দিনাজপুরের খানসামায় পুকুরে ডুবিয়ে ১৩ বছরের এক কিশোরকে হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের অভিযোগে মো. রবিউল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর (উকিল পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কিশোর আরাফাত হোসেন (১৩) ওই গ্রামের মো. ছাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর আরাফাতের বাবা বাদী হয়ে খানসামা থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে রবিউল ইসলাম আরাফাতকে কৌশলে পাশের পুকুরে নিয়ে যায়। পরে সেখানে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে। রবিউল ইসলাম স্থানীয় সাবেক ইউপি সদস্য একরামুল হকের বড় ছেলে।খবর পেয়ে খানসামা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর অভিযুক্ত রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে।”এদিকে নির্মম এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরাইলকে রুখতে ইসলামিক টাস্কফোর্স গঠনের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
ইসরাইলকে রুখতে ইসলামিক টাস্কফোর্স গঠনের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

কাতারে অনুষ্ঠিত জরুরি আরব-ইসলামিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসরাইলের কাতারে চালানো ‘বেপরোয়া ও উসকানিমূলক’ হামলাকে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তিনি এটিকে Read more

৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু
৪ মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়েও চাল আমদানি শুরু

দেশের বাজারে চালের দাম বৃদ্ধি রোধ করতে এবং দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানির অনুমতি দেওয়ায় ৪ মাস বন্ধ থাকার পর আবারও Read more

এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার পর এবার দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ

দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের একের পর এক দাবি ও আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, প্রতিদিন গড়ে চারটি Read more

কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’
কালের বিবর্তনে ঐতিহ্য ধরে রাখতে আলফাডাঙ্গায় ‘নৌকা বাইচ’

নদীমাতৃক বাংলায় সময়ের বিবর্তনে আর কালের পথ পরিক্রমায় নৌকা বাইচের সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। তাই হাজার বছরের গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্যকে Read more

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

যমুনা নদীতে প্রবল স্রোত ও প্রচন্ড ঢেউয়ের কারণে প্রায় সাড়ে ১৪ ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন