রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরপুরের রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, সিআইডির ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর রবিবার (১৯ অক্টোবর) লাশগুলো হস্তান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে মরদেহ দাফন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা দেওয়া হয়। গত মঙ্গলবার শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়। লাশগুলো পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল
এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল পর্তুগাল

যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া সঙ্গে একইদিনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের আরেক দেশ পর্তুগাল। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঞ্জেল Read more

মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!
মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!

যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের Read more

দিনাজপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত
দিনাজপুরে প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

দিনাজপুরের বিরামপুরে দ্রুতগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. হাবিবুর রহমান নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে Read more

নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২
নেত্রকোনার মদনে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

নেত্রকোনার মদনে জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা Read more

Crickex App Guide for Bangladesh Players
Crickex App Guide for Bangladesh Players

Crickex App: Your Practical Guide to Betting in Bangladesh 1. Getting Started – Registration and First Steps First impression matters, Read more

সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত
সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত

ইকুয়েডরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন