আইনের শাসন নিশ্চিত হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন ইসি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এই অপবাদ আমরা ঘোচাতে চাই।আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে ইসির বৈঠকে এসব কথা বলেন তিনি।সিইসি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ভালো কাজ না করলে, আমার ঘুম হারাম হয়ে যায়। আপনারা কাজ না করলে, অথরিটি কাজ করবে না। পুরো সিস্টেমই কাজ করবে না। সিস্টেম ঠিক রাখার দায়িত্ব আপনাদের। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সবাই মিলে পালন করতে হবে। এ সময় সবাইকে সঠিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।তিনি আরও বলেন, আমরা প্রমাণ করতে চাই আমরাও সঠিক, সুষ্ঠু নির্বাচন করতে পারি। আইনের শাসন নিশ্চিত হলে, সেটা সম্ভব।  আইনের প্রয়োগ সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। আইন, বিধি বিধানের আলোকে কাজ করলে, ইসি আপনাদের পাশে থাকবে।  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে
শব্দদূষণ নিয়ন্ত্রণে আনতে এখন পুলিশও জরিমানা করবে

চলতি বছরের ২৩ নভেম্বর ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫’ জারি করে অর্ন্তবর্তী সরকার। নতুন নীতিমালার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি ট্রাফিক সার্জেন্ট Read more

নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা
নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কার্যক্রম চালাচ্ছে ৮টিরও বেশি অবৈধ ইটভাটা, যার অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। উপজেলার ঘুমধুম ইউনিয়নেই রয়েছে অন্তত ৭টি Read more

উল্লাপাড়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক
উল্লাপাড়ায় পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৬ জুয়াড়ি আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে নগদ ৪ হাজার ৯০ টাকাসহ ৬ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে Read more

কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক
কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৫ Read more

গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু
গাজায় ২৪ ঘণ্টায় অনাহারে ২৬ জনের মৃত্যু

একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি অনাহার ও চিকিৎসার অভাবে মারা গেছেন। Read more

ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম
ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো সোনার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করার জেরে বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বেড়েছে। এর প্রভাবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন