আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শপথ গ্রহণ করেছেন।রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে ‘আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপ’ শীর্ষক মতবিনিময় সভায় এই শপথ নেওয়া হয়। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, টাঙ্গাইল এই সংলাপের আয়োজন করে।সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, তৃণমূল পর্যায়ের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করা এবং সহিংসতা পরিহারের অঙ্গীকার করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ, গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মাসুদুর রহমান রাসেল।সভায় বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি গোপন রাজনীতিতে বিশ্বাস করে না। দল যা বলে তা প্রকাশ্যেই বলে এবং বাস্তবায়নের চেষ্টা করে। ভুল হলে তা সংশোধন করে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই বিএনপির রাজনৈতিক সংস্কৃতি।তিনি টাঙ্গাইলকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যানজট, ময়লা-আবর্জনা ও নগর ব্যবস্থাপনার বিশৃঙ্খলা দূর করে টাঙ্গাইলকে নতুনভাবে সাজাতে সর্বোচ্চ সহযোগিতা করবেন। নির্বাচনে যেই বিজয়ী হোন না কেন, জনস্বার্থে তাকে সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি।আলোচনা সভা শেষে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুলতান সালাউদ্দিন টুকু।ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সভাপতি একেএম মনিরুল হক ভিপি মনিরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির ময়মনসিংহ বিভাগের ম্যানেজার নার্গিস আক্তার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক খন্দকার তৌহিদুল ইসলাম বাবু।অনুষ্ঠানে সম্প্রীতি সংলাপ পাঠ করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের জেলা সহ-সভাপতি রকসি মেহেদী। এ সময় জেলা টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি মো. হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু
দেশজুড়ে ৫৬ দীর্ঘমেয়াদি ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে।আজ শনিবার (১৭ জানুয়ারি) Read more

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান
২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম Read more

১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় এলেঙ্গা ফিলিং স্টেশনে জরিমানা
১৬ হাজার লিটার জ্বালানি তেল মজুদ রাখায় এলেঙ্গা ফিলিং স্টেশনে জরিমানা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মেসার্স এলেঙ্গা ফিলিং স্টেশনে অতিরিক্ত জ্বালানি তেল মজুদ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার Read more

লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুরে পিডিবির দুই প্রকৌশলীর অপসারণের দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক Read more

‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!
‘উদ্বাস্তু’ পরিচয়ে ফ্ল্যাটের মালিক নেতার স্ত্রী, মেয়ে ও আত্মীয়!

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর পূর্ব পাড়ে গড়ে তোলা দেশের প্রথম জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্প এখন বিতর্ক ও অনিয়মের এক প্রতীক Read more

তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান
তালতলীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে যৌথ বাহিনীর চেকপোস্ট, তল্লাশি ও অভিযান

বরগুনার তালতলীতে পবিত্র ঈদ-উল-আযহা সামনে রেখে যাত্রী নিরাপত্তা নিশ্চিত, অপরাধ দমন এবং সড়কে বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যৌথ বাহিনী।বুধবার (৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন