আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়েছে খেলাফত মজলিস। পিআর পদ্ধতি বাস্তবায়ন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেছেন তারা। আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রবিরোধী দলসমূহের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কর্মসূচি ও প্রার্থীদের পরিচিতি তুলে ধরেন।তারা বলেন, দেশের সার্বিক সংকট সমাধান, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য খেলাফত মজলিস অঙ্গীকারবদ্ধ।সভায় খেলাফত মজলিস পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন করা; ২. আওয়ামী লীগের দোসর আধিপত্যবাদী ভারতের এ দেশের এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা; ৩. আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা; ৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা; ৫. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।এ সময় নেতৃবৃন্দ বলেন, আমরা মনে করি, এই দাবি গুলো যৌক্তিক এবং এই দাবীগুলো বাস্তবায়ন ছাড়া যৌক্তিক সংস্কার ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। জুলাই ও আগস্টের মহান শহীদ ও আহতদের ত্যাগকে কখনোই আমরা বৃথা যেতে দিতে পারি না। তাই নির্বাচনের পূর্বেই অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানাচ্ছি।একই সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের প্রার্থীদের পরিচিতি তুলে ধরা হয়। প্রার্থীরা হলেন: বরিশাল-১ (গৌরনদী–আগৌলঝাড়া) আসনে মুহাম্মাদ ফখরুল ইসলাম, বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে মুহাম্মাদ আশিকুর রহমান, বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে মুহাম্মদ আরিফ হোসেন, বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে মাওলানা মুহাম্মাদ জুবায়ের গালিব, বরিশাল-৫ (সদর উপজেলা) আসনে মুফতী সুলতান মাহমুদ, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মাওলানা মুহাম্মাদ মিজানুর রহমান।সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের গালিব। এ সময় তিনি বলেন, আমরা জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি।তিনি বলেন, আজ আমরা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত বরিশাল জেলার ৬ জন সংসদ সদস্য প্রার্থী, আপনাদের সামনে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি, অঙ্গীকার ও নির্বাচনী ইশতেহার উপস্থাপন করতে এসেছি।বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের হৃদয়ভূমি। নদী-নালা, প্রাকৃতিক সম্পদ, কৃষি ও ঐতিহ্যে সমৃদ্ধ এই জনপদ এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। নগর পরিকল্পনার অভাব, নদী ভাঙন, বেকারত্ব, মাদক, দুর্নীতি ও বৈষম্য এ অঞ্চলের প্রধান সমস্যা। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বরিশালকে একটি স্মার্ট, নিরাপদ ও শিল্পোন্নত নগরীতে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ।সভায় বক্তারা বলেন, আমরা বিশ্বাস করি, ইসলামি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া জনগণের আসল মুক্তি সম্ভব নয়। দুর্নীতিমুক্ত প্রশাসন, স্বচ্ছ উন্নয়ন ও জনসেবামূলক রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বরিশালের প্রতিটি আসনে জনগণের আস্থা অর্জন করবো ইনশাআল্লাহ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান
মোসাদের ৫৪ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর
ফের গাজার পথে এগিয়ে চলছে ফ্লোটিলার নতুন ত্রাণবাহী নৌবহর

যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে সমুদ্রপথে এগিয়ে যাচ্ছে ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) Read more

ঈদে গানের বাজারে ‘আগুন’ জ্বালাল নাটক!
ঈদে গানের বাজারে ‘আগুন’ জ্বালাল নাটক!

২০২৬ সালের ঈদে গানের বাজারে এক অনন্য চমক ঘটেছে। সাধারণত এই সময় সিনেমার গানই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এবার দেখা Read more

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে মূল্যবান সময় সাশ্রয় করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ৩১ ডিসেম্বরের Read more

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক

ভোলায় ১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।রবিবার (২৭ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা Read more

সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ
সিদ্ধিরগঞ্জে ভুয়া কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী খালপাড় এলাকায় ভুয়া কাগজপত্র তৈরি করে ৮৮ শতক জমি আওয়ামী সন্ত্রাসীদের দখলে রাখার অভিযোগ উঠেছে। মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন