নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে এই জাতির জন্য গভীর বিপজ্জনক।’রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে রবিবার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেসসচিব শফিকুল আলম এ কথা জানান।তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন, নির্বাচন সে সময়ের মধ্যে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।তিনি বলেন, ‘বৈঠকের মাঝে ঐকমত্য কমিশনের প্রধান আলী রীয়াজ জুলাই সনদ নিয়ে অগ্রগতি জানিয়েছেন।’দুর্গাপূজা ঘিরে কোনো অস্থিতিশীল পরিবেশ যাতে কেউ সৃষ্টি না করতে পারে, রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা—বলেন শফিকুল আলম।জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে ভারতের মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত ২ মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন

যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে রানওয়েতে Read more

‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত
‘চাকা’ কেলেঙ্কারিতে বিমানের দুই কর্মী চাকরিচ্যুত

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে ব্যবহৃত টায়ার অনিয়মের মাধ্যমে বেসরকারি এক এয়ারলাইন্স কর্মকর্তার কাছে দেওয়ার ঘটনায় দুজন কর্মীকে চাকরিচ্যুত Read more

কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক
কোচিং সেন্টারে শোক দিবসের আয়োজনে খিচুড়ি বিতরণকালে আটক ২ শিক্ষক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৫ Read more

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো. ওবায়েদ উল্লাহ (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার Read more

চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর
চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের পদ ফিরে পেলেন জাহাঙ্গীর

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম। গত ৪মার্চ এস এম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন