অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।’ নির্বাচনের বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে বুধবার অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।মঙ্গলবার প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় জানান। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার।যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে দীর্ঘ আলোচনার পর তা ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা গেছে। তবে এটা আরেকটু কমলে ভালো হতো বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ওরা (যুক্তরাষ্ট্র) যেটা করেছে মোটামুটি। স্বস্তির জায়গা বলব না। এমনিতেই বিশ্ব অনেক চ্যালেঞ্জে। তবে অন্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ খুব খারাপ অবস্থানে নেই।’অর্থ উপদেষ্টা বলেন, ‘যেটা হয়েছে, আমাদের পোশাক ও নিট পোশাক খাত তাড়াতাড়ি সমন্বয় করে ফেলতে পারবে। বস্ত্র খাতের বোনায় (উইভিং) একটু সমস্যার মধ্যে পড়তে পারে।’যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার দর-কষাকষিতে যাওয়া হবে কি না, জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ। ইউএস চেম্বারের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশের বিষয়ে তাদের মনোভাব খুবই ভালো। শেভরন ও মেটলাইফের অর্থ দিয়ে দেওয়ার কারণে বলেছে, তোমরা তো টাকা আটকে রাখো না।’চুক্তি এখনো সই হয়নি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘একটা আনুষ্ঠানিক চুক্তি সই হবে। কোন কোন জায়গায় আমাদের শুল্ক কমাতে হবে, কী কী আমদানি করতে হবে, তা দেখতে হবে।’ তিনি আরও বলেন, ‘যখন উভয় পক্ষের নিবিড় (ওয়ান টু ওয়ান) দর-কষাকষি হয়, অনেক কথা বলা হয় না। এটা বহুপক্ষীয় দর-কষাকষি না। এটা বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) নয়, জাতিসংঘ নয়, যে সবাই জানবেন। তা ছাড়া ভিয়েতনাম আমার প্রতিদ্বন্দ্বী। আবার চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান সবাই আছে। কিছু জিনিস আছে বলা যায় না।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’
পত্রিকা: ‘উপদেষ্টা আসিফের কাছে কয়টি অস্ত্রের লাইসেন্স আছে?’

আজ বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে সাবেক সিইসির জবানবন্দির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত, শেখ হাসিনার Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা
জুলাইকে ঐক্যের মাসে পরিণত করুন: প্রধান উপদেষ্টা

আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্তবড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে উঠে কোনো শক্তিই তাকে রুখে Read more

‘পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে’
‘পিলখানা হত্যাকাণ্ডে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে’

রাজধানীর পিলখানা হত্যাকাণ্ড ছিল দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের ফল। তৎকালীন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে Read more

বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫
বান্দরবানে জীপ খাদে পড়ে যুবক নিহত, শিশুসহ আহত ৩৫

বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত Read more

বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার
বাজিতপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের বাজিতপুর থেকে নিখোঁজের ৫ দিন পর মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রাকিব (২৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন