আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। এ বিষয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বলেও জানান তিনি।বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকেলে বরিশালের একটি স্থানীয় হোটেলে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।ড. আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে একটি প্রাথমিক কাঠামো প্রণয়ন করে যেতে পারে। তবে এর বাস্তবায়ন পুরোপুরি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর নির্ভর করবে। তার মতে, নির্বাচন সামনে থাকায় বর্তমান সরকারের মনোযোগ মূলত নির্বাচনকেন্দ্রিক, ফলে পে স্কেল নিয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনের পর নতুন সরকার পূর্ববর্তী কাজ পর্যালোচনা করে এ বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে পারবে।ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে গভর্নর বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা অনেকাংশে কমে যাবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে নগদবিহীন লেনদেন আরও উৎসাহিত হবে।দেশের আমদানিনীতিকে জটিল আখ্যা দিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে অনেক সময় পণ্য সময়মতো আমদানি করা যায় না, ফলে বাজারে পণ্যের দাম বেড়ে যায়।২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদের মতামত সংগ্রহে বাংলাদেশ ব্যাংক এ মতবিনিময়সভার আয়োজন করে।সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার
মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার

ঢাকার বাড্ডায় নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় দায়িত্বে Read more

নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি
নিজের প্রতি সৎ থেকে ২০২৬ বিশ্বকাপ খেলতে চাই: মেসি

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশ্ন ‘মেসি কি ২০২৬ বিশ্বকাপ খেলবেন?’ একাধিকবার ইতিবাচক উত্তর দিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা Read more

ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি
ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি

ইসরাইলের আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন মুখস্ত করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক Read more

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার
নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যার ঘটনায় জুবায়ের গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পাভেল (৩০) নামের ১ যুবককে গুলি করে হত্যার ঘটনায় আসামি জুবায়ের আহমেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।শুক্রবার (১৮ এপ্রিল) Read more

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি Read more

নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন