এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘ভিক্ট্রি’ নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন তিনি। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য দেন।ট্রাম্প বলেন, ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম এবং কোলনের নাম ‘ভিক্টরি ৪৫-৪৭’। এছাড়াও নতুন সুগন্ধির প্রচারণায় আকর্ষণীয় ট্যাগ লাইনও ব্যবহার করা হয়েছে। যে নারী-পুরুষেরা জীবনে জয়ী হতে চায়, তাদের ব্যবহারের জন্যই এই সুগন্ধি। কেননা ট্রাম্প ব্র্যান্ডের নতুন পারফিউম জয়, শক্তি ও সাফল্যের প্রতীক।সুগন্ধি ব্র্যান্ড শানেল নাম্বার ফাইভের মতোই ব্যয়বহুল ট্রাম্প ব্র্যান্ডের এই পারফিউম। গ্রাহকরা তাদের সংগ্রহে ‘ভিক্টরি ৪৫-৪৭’ রাখতে চাইলে গুণতে হবে ২৪৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩০ হাজার ৩শ’ ৭০ টাকা।এর আগে গত বছরের ডিসেম্বরে আরেকটি সুগন্ধি বাজারে এনেছিলেন ট্রাম্প। ‘যুদ্ধ! যুদ্ধ! যুদ্ধ!’ নামের পারফিউমটির দাম ছিল ১৯৯ ডলার। শুধু সুগন্ধি নয়, ট্রাম্প ব্র্যান্ডের অন্যান্য বিলাসী পণ্যের তালিকায় রয়েছে ৬৯ দশমিক ৯৯ ডলারের ‘গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল এবং ২৯৯ ডলারের ‘ট্রাম্প ল্যান্ডস্লাইড’ বুটস।প্রেসিডেন্ট হওয়ার আগে পারিবারিকভাবে বড় ব্যবসায়ী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষ বিজনেসম্যান যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে আসীন হওয়ার পরও বাড়িয়ে চলেছেন নিজের বাণিজ্যিক সাম্রাজ্য। গত জুনে প্রকাশিত এক আর্থিক বিবরণী অনুযায়ী, নিজ নামের ব্র্যান্ডের স্নিকার্স ও সুগন্ধি বিক্রি করে গত বছর ২৫ লাখ ডলার আয় করেছেন ট্রাম্প।শুধু তাই নয়, ট্রাম্প কারেন্সি, গলফ ক্লাব ও লাইসেন্সিং ব্যবসা থেকে কেবল গেলো মাসেই নিজের ভাণ্ডারে জমা করেছেন ৬ হাজার লাখ ডলার।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ
আইনগত পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, ‘যমুনাতে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি। এইটুকুতে আমার Read more

‘রোগীর ভর্তি টিকিটের ফটোকপি যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে’
‘রোগীর ভর্তি টিকিটের ফটোকপি যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে’

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের রোগীদের ভর্তি টিকিট চলে যাচ্ছে ফিজিওথেরাপি সেন্টারে। অভিযোগ উঠছে, ফিজিওথেরাপি বাণিজ্য জমজমাট করতে হাসপাতাল সংশ্লিষ্ট Read more

আফগানিস্তানের ১৯ সীমান্ত চৌকি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের
আফগানিস্তানের ১৯ সীমান্ত চৌকি দখল ও ৫০ তালেবানকে হত্যার দাবি পাকিস্তানের

আফগান বাহিনীর অতর্কিত গুলিবর্ষণের জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় দেশটির সীমান্তের ১৯টি আফগান সীমান্ত চৌকি দখল করার Read more

সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার
সীতাকুণ্ডে জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির দিদার

বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম।শুক্রবার (০৪ জুলাই) সীতাকুণ্ড উপজেলা Read more

উদ্দেশ্য প্রণোদিত হামলায় আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার
উদ্দেশ্য প্রণোদিত হামলায় আক্রান্ত প্রথম আলো-ডেইলি স্টার

উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হলো দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো এবং শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার। গত Read more

ভারতে প্রবেশকালে নারীসহ আটক ৩
ভারতে প্রবেশকালে নারীসহ আটক ৩

ভারতে প্রবেশকালে নারীসহ তিনজন আটক করেছে বিজিবি। শুক্রবার (১৯ মার্চ) রাতে আটককৃতদের সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তবে পেশাদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন