মাদারীপুরের কালকিনিতে  নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামী (৪৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জায়গির এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।জানা যায়, ১০ দিন আগে রুহুল আমিন ঘরামী নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা  হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় এক কৃষক ধানক্ষেত পরিচর্যা করতে গিয়ে মরদেহটি দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি নিহতের পরিবারের সদস্যদের জানান। খবর দেয়া হয় কালকিনি থানা পুলিশকে। পরে পুলিশ এসে নিহতের মরদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ প্রাথমিকভাবে নিহতের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। অর্ধগলিত লাশের ব্যাপারে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার সিনেমায় দেখা যাবে ধোনিকে?
এবার সিনেমায় দেখা যাবে ধোনিকে?

ক্রিকেটের মাঠে সাফল্যের পর এবার পর্দায় চমক দিতে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি? ভারতের সাবেক অধিনায়কের ভক্তদের মনে এমন প্রশ্ন ঘুরপাক Read more

যুক্তরাষ্ট্রের হামলার পর যে হুঁশিয়ারি বার্তা দিলেন খামেনি
যুক্তরাষ্ট্রের হামলার পর যে হুঁশিয়ারি বার্তা দিলেন খামেনি

তেল আবিব-তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা ঘোষণা করেছেন। স্থানীয় সময় Read more

স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব Read more

ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু
ইসরায়েলি গোয়েন্দাদের ভয়ংকর তথ্য: ফেঁসে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নামের সঙ্গে একটি নতুন সংকট যুক্ত হয়েছে। নেতানিয়াহু, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে এবং Read more

ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন
ব্রহ্মপুত্রে বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করল চীন

তিব্বত ও ভারত দিয়ে প্রবাহিত ইয়ারলুং জাংবো নদীর ওপর বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন