নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সালেহনগর বারইপাড়া এলাকায় বিচার সালিশে হাতুড়ি পেটায় নিহত আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা। গ্রেফতারকৃতরা হলেন মামলার ৫ নং আসামি মোঃ জুয়েল (৩৬) এবং ১৮ নং আসামি আকিব ইবনে রাতুল (৩০)।মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় সংস্থাটির পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ। এসময় তিনি জানান, গ্রেফতারকৃত জুয়েল বন্দর এলাকায় বাচ্চাদের পোশাক ব্যবসা করতেন। ব্যবসার সূত্র ধরে নিহত আলমগীর হোসেন ও তার ছেলে মুন্নার কাছ থেকে তিনি বেশ কিছু টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।ঘটনার এক সপ্তাহ আগে আলমগীর জুয়েলের একটি মোটরসাইকেল তার বাসায় আটকে রাখেন। এর জের ধরে গত ৩ অক্টোবর বিকেলে পারভেজ নামের এক ব্যক্তির গ্যারেজে সালিশ বসে। কিন্তু আলমগীর সালিশে না গেলে, আসামি জুয়েলের নির্দেশে সহযোগীরা তাকে ধরে গ্যারেজে নিয়ে যায়। সেখানে আলমগীর ও তার ছেলে পাওনা টাকা চাইলে আসামিরা ক্ষিপ্ত হয়ে হাতুড়ি ও এসএস পাইপ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।গুরুতর আহত অবস্থায় আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর মারা যান। পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটি ৬ অক্টোবর স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে এবং একই রাতে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী জুয়েল ও তার সহযোগী আকিব ইবনে রাতুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আকিব হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা স্বীকার করে জানায়, আসামি জুয়েলের পরিকল্পনা ও নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

জুলাই গণ-অভ্যুত্থান এবং আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের হাতে শিক্ষার্থী নির্যাতনের Read more

পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল

পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে Read more

সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার Read more

জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স
জন্মদিনের উপহারে টেস্ট জয় চান সিমন্স

বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স আজ (১৭ এপ্রিল) ৬২ বছরে পা রেখেছেন। জীবনের এই বিশেষ দিনে খুব বড় Read more

পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর )
পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচসহ টিভিতে আজকের খেলা (২৩ সেপ্টেম্বর )

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান। লা লিগায় লেভান্তের বিপক্ষে খেলবে Read more

গৌরনদীর হাট-বাজারে বৃষ্টি হলেই জলাবদ্ধতা
গৌরনদীর হাট-বাজারে বৃষ্টি হলেই জলাবদ্ধতা

বরিশাল জেলার গৌরনদী উপজেলার হাট-বাজারে বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। বিশেষ করে পৌরসভার ১নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী টরকী বন্দরে সামান্য বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন