সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক মাহমুদুল হাসান আরমান (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স সিদ্ধিরগঞ্জের মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাহমুদুল হাসান আরমান সিদ্ধিরগঞ্জের মিজমিজি বসু হাজী মার্কেট এলাকার বাসিন্ধা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও সমাজকল্যান সম্পাদক হাজী সালাউদ্দিন আহম্মেদের ছেলে। হাজী সালাউদ্দিন আহম্মেদ নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মামা শ্বশুর। সেই সুবাধে আরমান শামীম ওসমানের শ্যালক বলে জানা যায়।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি মৌচাক বসু হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে ১১০ গ্রাম ওজনের ১১০ পুড়িয়া নিষিদ্ধ মাদক দ্রব্য হেরোইনসহ মাহমুদুল হাসান আরমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগেও আরমান বিদেশী পিস্তলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। এরআগেও তিনি মাদকসহ আটক হওয়ার পর মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে ছাড়া পায় বলেও এলাকাবাসী জানায়। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০
পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহত, আহত ১০

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা
বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও Read more

বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে বিদায়ী সপ্তাহের (১৩ থেকে ১৭ এপ্রিল) Read more

মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মেদান ইম্বিতে বৃহস্পতিবার রাতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে ৫০৬ জন বিদেশি নাগরিককে আটক করা Read more

পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের
পাকিস্তানজুড়ে আন্দোলন ছড়িয়ে দেওয়ার বার্তা ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলকে পাকিস্তানজুড়ে বড় ধরনের আন্দোলন শুরুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন