গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সম্প্রতি শিক্ষার্থীরা কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবি জানিয়ে অনির্দিষ্টকালের জন্য সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেন। একইসঙ্গে, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।সোমবার (১৫ এপ্রিল) শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন তালা ভেঙে কার্যক্রম চালুর চেষ্টা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভে ফেটে পড়েন। ফলে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।শিক্ষার্থীদের ভাষ্য, এই বিশ্ববিদ্যালয় শুধু কালিয়াকৈরের নয়, এটি জাতীয় পর্যায়ের একটি প্রতিষ্ঠান। তাই এর নাম হওয়া উচিত বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। আমাদের এই দাবি সম্পূর্ণ যৌক্তিক।এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ,সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট প্রশাসন কাজ করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা
দেশে ফিরেই সমর্থকদের তোপের মুখে ক্রিকেটাররা

এশিয়া কাপে বড় প্রত্যাশা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু মাঠের পারফরম্যান্স ছিল সেই প্রত্যাশার Read more

সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

ঢাকার সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম ২৮ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সোমবার (২৭ Read more

এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু
এবার জেন-জি আন্দোলনে উত্তাল পেরু

এবার জেন-জি আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) সরকারবিরোধী শত শত বিক্ষোভকারীর Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে অফিসে Read more

যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি
যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে ইরানে যাবে রাশিয়ার চেচেন আর্মি

যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তাহলে ইরানের সশস্ত্র বাহিনীকে সমর্থন দিতে দেশটিতে মোতায়েন হতে প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছে চেচেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন