ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নথিভুক্ত করা হয়।মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী একজন শারীরিক প্রতিবন্ধী। ধর্ষক জুয়েল মিয়া একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাশিদের পুত্র। জুয়েল মিয়া দীর্ঘ ৬ মাস যাবত ওই প্রতিবন্ধী তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। পরে বিষয়টি ওই মেয়ে তার নিজ পিতা-মাতাকে জানান। তারা জুয়েল মিয়ার পিতা-মাতাকে বিষয়টি অবগত করেন।এতে জুয়েল মিয়া ক্ষিপ্ত হয়ে ওই তরুণীর পরিবারের লোকদেরকে ভয়ভীতি দেখাতে থাকে। একপর্যায়ে ৩১ আগস্ট সকাল ৯টার দিকে প্রতিবন্ধী তরুণীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক ও ধর্ষকের পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায়। কিন্তু ভুক্তভোগী পরিবার এর কোনো সুরাহা না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি
আয়নাঘর পরিদর্শন করলেন আরএফকের প্রধান কেরি কেনেডি

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টারের প্রধান কেরি কেনেডি আয়নাঘর পরিদর্শন করেছেন। বুধবার (১৪ মে) সকালে প্রধান উপদেষ্টার Read more

ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের
ঢাকায় ভিসা কার্যক্রম চালু অস্ট্রেলিয়ার, ধন্যবাদ ড. ইউনূসের

ঢাকা থেকে ফের ভিসা কার্যক্রম চালু করেছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ২ মিলিয়ন ডলার অনুদান দেবে দেশটি। মঙ্গলবার Read more

বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিনদিন পরইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের Read more

জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০
জয় বাংলা স্লোগান দিয়ে মাদারীপুরে বিএনপির ওপর হামলা, আহত ২০

মাদারীপুরের শিবচর উপজেলায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে Read more

৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প
৫০০ সাংবাদিককে বরখাস্ত করছেন ট্রাম্প

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউস দীর্ঘদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন