ময়মনসিংহের নান্দাইলে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলন ও বেশি দাম পেয়ে খুশী চাষি। তাদের চোখে-মুখে তৃপ্তির হাঁসি। প্রতিটি গাছে ৫০ থেকে ১০০ এবং তারও অধিক কাঁঠাল ধরেছে। এ যেন কাঁঠালের রাজত্ব।প্রতিটি কাঁঠাল গাছে ঝুলে রয়েছে ছোট বড় শত শত কাঁঠাল। পাকা কাঁঠালের মিষ্টি গন্ধে মুখরিত চারপাশ।গাছে গাছে ভিড় করছে পাখ-পাখালি আর কীট পতঙ্গের দল। গাছগুলোতে সারি সারি কাঁঠাল দেখে থমকে দাঁড়ায় পথিক। বাড়ি বাড়ি কাঠালের মিষ্টি রসে চিড়া ও মুড়ি খাওয়ার ধুম। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নান্দাইলে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৮ হেক্টর জমিতে কাঁঠালের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০০ মে. টন কাঁঠাল উৎপাদন হবে বলে ধারনা করা হচ্ছে।নান্দাইলে বাণিজ্যিক ভিত্তিক কাঁঠাল বাগান নেই। বাড়ির আঙিনা, পতিত জমি ও রাস্তার দুই পাশের জমিতে কাঁঠালগাছ রয়েছে। প্রতিটি গাছের গোঁড়া থেকে আগা পযর্ন্ত শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। উপজেলার চাহিদা পূরণের পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করেন গাছ মালিক ও ব্যবসায়ীরা।সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চরাঞ্চলে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রতিটি বাড়ির আঙিনায় ও রাস্তার দু’ধারে দেখা যায় সারি সারি কাঁঠাল গাছ। প্রতিটি কাঁঠাল গাছে ছোটবড় কাঁঠালে ভরপুর। উপজেলার হাটবাজার গুলোতে পাকা কাঁঠাল উঠতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতারা ভীড় করছেন বাজারগুলোতে।অনেক যাচ্ছেন কৃষকের বাড়িতে।বিশেষ করে চরকামট খালী, চরউত্তরবন্দ, চরশ্রীরামপুর, চরভেলামারী, চরলক্ষীদিয়া গ্রাম কাঁঠালের জন্য বিখ্যাত। স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত বিভিন্ন হাট-বাজারে, চাষীদের বাড়িতে পাইকারদের উপচেপড়া ভিড় থাকে। দূর-দূরান্ত থেকে পাইকাররা বিভিন্ন যানবাহনে করে কাঁঠাল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। এখানে প্রতিটি বড় সাইজের কাঁঠাল বর্তমানে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের কাঁঠাল ৬০ থেকে ৮০ টাকা এবং ছোট কাঁঠাল ২৫ থেকে ৩০ ও ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতা বিক্রেতাদের কাছে মাঝারি সাইজের কাঁঠালের কদর রয়েছে সবচেয়ে বেশি। ভালো দাম পাওয়ায় খুশি কাঁঠাল মালিকরা।আষাঢ়-শ্রাবণ মাস কাঁঠাল পাকার উৎকৃষ্ট সময়। তবে জ্যৈষ্ঠ মাস থেকে পর্যাপ্ত পরিমাণ কাঁঠাল বাজারে বেচা-কেনা হচ্ছে। কাঁঠালের একটি বড়গুণ এর কোনো কিছু বাদ যায় না। কাঁঠালের কোষ, খোসা ও বিচি সব কিছুই প্রয়োজনীয়। বিচি উৎকৃষ্টমানের সবজি হিসাবে তরকারি রান্না করে খাওয়া হয়। কাঁঠালের খোসা গরু-ছাগলের প্রিয় খাদ্য। তাছাড়া কাঁঠালের পাতা ছাগল-ভেড়া- গরুর প্রিয় খাবার হিসেবে ব্যাপক চাহিদা রয়েছে। কাঁঠাল উৎপাদনে কোনো খরচ না থাকায় চাষীরা লাভবান বেশি হয়।চরকামটখালী গ্রামের মজনু মিয়া জানান, তার বাগানে ৩২টি কাঁঠাল গাছ আছে। রতন মিয়ার ২০টি, রিপন ২০, রোমান ২০, শহীদ ২৫ ও দেলোয়ারের ৩০টি কাঁঠাল গাছ আছে।মজনু মিয়া জানান, এখন পর্যন্ত ২০ হাজার টাকার কাঁঠাল বিক্রি করেছি। দেলোয়ার বিক্রি করেছেন ১৫ হাজার টাকার কাঁঠাল।কাঁঠাল চাষি মজনু মিয়া, রতন মিয়া, রিপন, রোমান ও শহীদ জানান, এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে খুশি তারা।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাঈমা সুলতানা বলেন, নান্দাইলের মাটি বিশেষ করে চরাঞ্চলের মাটি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। এ বছর উপজেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এতে করে কৃষকরা কাঁঠাল বিক্রি করে অনেক লাভবান হবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে বারোরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন
রাজশাহীতে বারোরাস্তার মোড়ে গোলচত্বর নির্মাণের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার বারোরাস্তা মোড় ভেঙে গোলচত্বর নির্মাণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরেন্দ্র ইয়ুথ Read more

নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ
নিম্নমানের ইট ব্যবহার: প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল, সড়ক নির্মাণ কাজ বন্ধ

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও তিনি Read more

উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশাহারা জিহাদুল
উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যান হারিয়ে দিশাহারা জিহাদুল

উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি হারিয়ে গেছে। দু'দিন হলো ঘোরেনি ভ্যানের চাকা। আর সেই সঙ্গে আর ঘুরছে না জীবনের চাকাও। Read more

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা
ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, মাননীয়, ঈদ Read more

সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯
সারাদেশে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৩৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৯৯ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন