চাঁদাবাজির মামলায় নাটোরের গুরুদাসপুরে একটি মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ আটজনকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সংশ্লিষ্ট মাদ্রাসার সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলসহ থানা মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন ওলামায়ে কেরামগণ।আয়োজক সুত্র জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সিধুলী-পোয়ালশুড়া-চলনালী গ্রামের হযরত ওসমান গণি (রাঃ) ক্বওমি ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য রশিদের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তাদেরকে থানায় ডেকে নিয়ে আসেন সেনা সদস্যরা। তারপর তাদের নামে চাঁদাবাজির মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের মুক্তির দাবীতে সংশ্লিষ্ট কয়েক গ্রামের ধর্মপ্রাণ মুসল্লী ও শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ৩ কি.মি. পথ পায়ে হেঁটে থানার সামনে পথসভায় মিলিত হন। সিধুলী মাদ্রাসার এলাকার যুব সমাজের উদ্যোগে ওই মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় হয়। মাদ্রাসা কমিটির পক্ষে শিক্ষানবীশ আইনজীবি জার্জিস আহম্মেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাও. রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সভাপতি মুফতি আব্দুল আহাদ ও সদস্য সচিব ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা কমিটির যুগ্ম আহবায়ক মুকিত আহম্মেদ ও সদস্য সচিব সামিউল ইসলাম রাব্বি, ইসলামী আন্দোলন গুরুদাসপুর শাখার সভাপতি মাও.ওমর ফারুক প্রমূখ।বক্তারা বলেন, সিধুলী মাদ্রাসা সংলগ্ন বাজারে রশিদ দিয়ে টাকা সংগ্রহ করত মাদ্রাসার কর্তৃপক্ষ। সেই টাকাও খেতে চান একটি দলের নেতা। এরা ফ্যাসিবাদের চাইতেও বড় ফ্যাসিবাদ। গ্রেপ্তারকৃতদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ার হোসেন বলেন, ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল আহম্মেদ চাঁদাবাজির অভিযোগ এনে গত মঙ্গলবার আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় আরো ১০/১৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি
মারা গেলেন চ্যাম্পিয়নস লিগজয়ী পর্তুগিজ কিংবদন্তি

২০০৬ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করেন কস্তা। ১৬টি ক্লাবের ডাগআউট সামলে গত বছরের জুলাইয়ে Read more

পাক বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র ১৪ সদস্য নিহত
পাক বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’র ১৪ সদস্য নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে। সেইসাথে, আহত হয়েছে আরও ২০ জন। নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, Read more

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: পুতিন
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমঝোতা হয়েছে। পুতিন নিজেই এ তথ্য জানিয়েছেন।গতকাল রোববার Read more

৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের
৪ কোটি টাকা মূল্যের গুপ্তধন আবিষ্কার পর্বতারোহীদের

উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় আরোহণের সময় দু’জন মাউন্টেন ক্লাইম্বার একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স খুঁজে পেয়েছেন। ওই বক্সটি খুলে তারা Read more

২০২৬ সালে রোজা শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর হতে পারে যেদিন
২০২৬ সালে রোজা শুরু ফেব্রুয়ারিতে, ঈদুল ফিতর হতে পারে যেদিন

সারাদেশে আজ পশু কোরবানির মাধ্যমে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। শনিবার (০৭ জুন) দেশের সব মুসল্লি এ উৎসবে যোগ দেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন