আজ গায়ে হলুদ, কাল ছিল বিয়ে। এমন আনন্দঘন মুহূর্তের মাঝেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলফিকার আলি জিল্লু (বিএসসি ইঞ্জিনিয়ার)। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।রবিবার (২২ মার্চ) সকাল ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে তার ব্যবহৃত গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই পার্কিং করা একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জিল্লু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুলের ছেলে। জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তিনি বনপাড়ায় বোনের বাড়ি থেকে বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, আনন্দের ঘর মুহূর্তেই শোকের মাতমে পরিণত হয়েছে।বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উলিপুরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আনন্দ মিছিল
উলিপুরে বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে আনন্দ মিছিল

সদ্য ঘোষিত কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এ নিয়ে প্রতিদিন আহ্বায়ক কমিটিতে Read more

এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড
এবার কম্বোডিয়ায় পাল্টা বিমান হামলা চালাল থাইল্যান্ড

থাইল্যান্ড ও ক্যাম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ক্যাম্বোডিয়ার একটি সামরিক Read more

সাম্য হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সাম্য হত্যার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে লামার আজিজনগর সাংগঠনিক উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সাহসী Read more

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার
ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর ধামইরহাট সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার সীমান্তবর্তী Read more

ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প
ওভাল অফিসে দ. আফ্রিকার প্রেসিডেন্টকে হেনস্তা করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের তিন মাস পেরিয়ে যাওয়ার পর এখন বিশ্বনেতাদের বুঝে যাওয়া উচিত যে ওভাল হাউজে আমন্ত্রণ পাওয়া মানেই Read more

জিআই পণ্যের মর্যাদা পেল বরিশালের আমড়া
জিআই পণ্যের মর্যাদা পেল বরিশালের আমড়া

বরিশালের বিখ্যাত মৌসুমি ফল আমড়া পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি বিষয়ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন