টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সীমানা ঘেঁষে দীর্ঘদিন ধরে বাজার ও আশপাশের এলাকার কিছু অসচেতন মানুষ ময়লা-আবর্জনা ফেলে আসছেন। বিশেষ করে কলেজ সংলগ্ন মসজিদের পাশে এবং পুকুর পাড়ে নিয়মিতভাবে ময়লা ফেলা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। এতে করে নষ্ট হচ্ছে কলেজের পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ, বাড়ছে মশা-মাছির উৎপাত, আর শিক্ষার্থী ও মুসল্লিদের স্বাভাবিক চলাফেরায় সৃষ্টি হচ্ছে চরম বিঘ্ন।সরেজমিনে দেখা যায়, কলেজের সীমানা প্রাচীর ঘেঁষে এবং পুকুর পাড়জুড়ে ময়লার স্তুপ জমে আছে। কেউ কেউ প্রকাশ্যে ওই এলাকায় মূত্রত্যাগও করছেন। এ পথ দিয়েই শিক্ষার্থীদের কলেজে প্রবেশ করতে হয়। দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে শিক্ষার্থী ও মুসল্লিদের মধ্যে বিরক্তি ও হতাশা বিরাজ করছে।কলেজ মসজিদের একজন নিয়মিত মুসল্লি মোঃ শফিকুল ইসলাম বলেন, মসজিদের পাশে ময়লার স্তূপ জমে থাকায় পরিবেশ নোংরা হয়ে যাচ্ছে। নামাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। আরেক মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। অথচ শিক্ষা প্রতিষ্ঠান ও উপাসনালয়ের পাশে ময়লা ফেলা সত্যিই দুঃখজনক ও লজ্জাজনক।মোঃ ইমরান হোসেনসহ একাধিক শিক্ষার্থী জানান, কলেজে আসার সময় চারপাশের নোংরা পরিবেশ দেখে মানসিকভাবে অস্বস্তি লাগে। এমন পরিবেশে মনোযোগ দিয়ে পড়াশোনা করা যায় না। একজন ছাত্রী বলেন, ময়লার কারণে মশা-মাছি বেড়ে গেছে। এতে আমরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছি। দ্রুত ব্যবস্থা না নিলে সমস্যা আরও বাড়বে।স্থানীয়দের অভিযোগ, কলেজের পাশে নির্দিষ্ট কোনো ডাস্টবিন না থাকায় অনেকেই নির্বিঘ্নে ময়লা ফেলছেন। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গু ও মশাবাহিত রোগের আশঙ্কাও করছেন স্থানীয়রা।এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, এ ব্যাপারে আমাকে আগে কেউ অবগত করেননি। তবে আমি দ্রুত এলাকাটি পরিদর্শন করবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (প্রিন্সিপাল) মোঃ বেলাল হোসেন বলেন, কলেজের মতো পবিত্র শিক্ষাঙ্গনের পাশে এভাবে ময়লা ফেলা অত্যন্ত দুঃখজনক। আমি প্রাথমিকভাবে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের এখানে ময়লা না ফেলতে অনুরোধ করেছি। অনুরোধ সত্ত্বেও তারা নিয়মিতভাবে সেখানে ময়লা ফেলে যাচ্ছেন। আমরা চাই, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এবার লেবানন থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। আজ রোববার (২২ Read more

আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ
আটা-ময়দার ট্যাবলেট ও ভেজাল ওষুধের বিস্তারে অসহায় মানুষ

বাংলাদেশে ওষুধের দাম বাড়ছে দফায় দফায়, একইসঙ্গে বিস্তার ঘটছে নকল ও ভেজাল ওষুধের। নানা সমস্যায় স্বাস্থ্য সেবার স্বাস্থ্যহীন অবস্থায় মানুষের Read more

সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত

উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা Read more

চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল, গুলি ও নগদ টাকাসহ সন্ত্রাসী আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার কেশবপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ মো. জাদু (৪৪) নামের Read more

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া পড়া হয়েছে। মুসল্লি ও সাধারণ Read more

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (বয়স অজ্ঞাত) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন