টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজীর–পাচুড়িয়া এলাকায় দাঁড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য ও বিশ্বাসের এক নীরব সাক্ষী প্রায় ১০০ বছর পুরোনো একটি লাল তেঁতুল গাছ। হীরা পীরসাহেবের বাড়ির পাশে মোঃ মীনহাজ মাস্টারের বাড়িতে অবস্থিত এই বিরল প্রজাতির গাছটি প্রায় সাড়ে ৬ শতাংশ জায়গাজুড়ে বিস্তৃত হয়ে এলাকাবাসীর দৃষ্টি কাড়ছে। শতবর্ষ পেরিয়ে গেলেও গাছটি এখনো সবুজ, সুস্থ ও দৃঢ় অবস্থায় রয়েছে। স্থানীয়ভাবে পরিমাপ অনুযায়ী, গাছটির শাখা–প্রশাখার বিস্তার প্রায় সাড়ে ৯ ফুট এবং মূল কাণ্ডের পরিধি প্রায় সাড়ে ১১ ফুট। মাটি থেকে গাছটির মোট উচ্চতা আনুমানিক ৫৫ থেকে ৬০ ফুট। বিশাল আকৃতি ও বিস্তৃত ডালপালার কারণে গাছটি দূর থেকেই সহজে চোখে পড়ে, যা এর প্রাকৃতিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।এলাকাবাসীর মধ্যে প্রচলিত রয়েছে, মোঃ মীনহাজ মাস্টার পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়ে সেখান থেকে এই লাল তেঁতুল গাছের বীজ বা চারা নিয়ে আসেন এবং নিজ বাড়ির আঙিনায় রোপণ করেন। সময়ের পরিক্রমায় সেই চারাই আজ শতবর্ষী গাছে রূপ নিয়েছে। ফলে গাছটি কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, বরং ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত।লাল রঙের তেঁতুল ফলের কারণে গাছটি এলাকায় বিশেষ পরিচিতি পেয়েছে। ফলের মৌসুমে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এই ব্যতিক্রমী তেঁতুল দেখতে ও সংগ্রহ করতে আসেন। গাছটিকে ঘিরে গড়ে উঠেছে নানা স্মৃতি, গল্প ও লোককথা, যা স্থানীয় সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান সময়ের কণ্ঠস্বরকে বলেন, “প্রায় ১০০ বছর পুরোনো এই লাল তেঁতুল গাছটি জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রাচীন বৃক্ষ সংরক্ষণ করা জরুরি। যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা গেলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ হয়ে থাকবে। প্রয়োজনে কৃষি বিভাগ থেকে কারিগরি সহায়তা দেওয়া যেতে পারে।”এলাকাবাসী  দাবি, এই শতবর্ষী লাল তেঁতুল গাছটিকে একটি ঐতিহ্যবাহী প্রাকৃতিক নিদর্শন হিসেবে চিহ্নিত করে দ্রুত সংরক্ষণের উদ্যোগ নেওয়া হোক। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ ও জনসচেতনতার মাধ্যমে এই গাছটি আগামী প্রজন্মের কাছেও নাগরপুরের গর্ব হিসেবে টিকে থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ
পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঘটনা ঘটার পর এলাকায় ব্যাপক Read more

অডিট অফিসার নেবে স্ট্যান্ডার্ড ব্যাংক
অডিট অফিসার নেবে স্ট্যান্ডার্ড ব্যাংক

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে ‘অডিট অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: স্ট্যান্ডার্ড Read more

দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করার আহ্বান তারেক রহমানের
দুষ্কৃতকারীকে ধরতে সরকারকে সহযোগিতা করার আহ্বান তারেক রহমানের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আহ্বান Read more

লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  শাহাদাত বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লামা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, লামা উপজেলা ও পৌর Read more

ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
ছেলের চিৎকারে ছুটে গেলেন মা, অবশেষে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে ছেলে বিপ্লব সরদারকে বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনেরও মৃত্যু হয়েছে।শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার চাঁদগ্রাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন